গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৬ আগস্ট লালমনিরহাটে শুরু হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ০২:১১ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:০২ এএম ২০২৬
১৬ আগস্ট লালমনিরহাটে শুরু হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত সারাদেশের মতো লালমনিরহাটেও পালিত হবে তিন দিনব্যাপী ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’। এ উপলক্ষে সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। এতে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সারোয়ার জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ আগস্ট বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান এবং পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির উদ্বোধন করা হবে।

১৭ আগস্ট টেকসই মৎস্য উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে।

১৮ আগস্ট রচনা, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে।

জেলা প্রশাসন জানিয়েছে, জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচিগুলো সফল করতে সংশ্লিষ্ট দপ্তর, মৎস্যচাষি, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।
সানা/আপ্র/৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই