গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাইপাস সড়ক না থাকায় বদরগঞ্জে তীব্র যানজট

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৫৯ এএম ২০২৬
বাইপাস সড়ক না থাকায় বদরগঞ্জে তীব্র যানজট
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাইপাস সড়ক না থাকায় রংপুরের বদরগঞ্জ উপজেলা শহরে তীব্র যানজট দেখা দিয়েছে। একমাত্র প্রধান সড়কের ওপর অতিরিক্ত যানবাহনের চাপের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী এবং জরুরি চিকিৎসাসেবার জন্য হাসপাতালে ছুটে যাওয়া রোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ শহরের মধ্য দিয়ে যাওয়া এই সড়কটি শুধু উপজেলা সদর নয়, পার্শ্ববর্তী একাধিক জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবেও ব্যবহৃত হয়। দিনাজপুর, নীলফামারীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, বাস, অটোরিকশা ও ট্রলি এই পথ দিয়ে চলাচল করে। বিকল্প কোনো বাইপাস সড়ক না থাকায় সামান্য যানবাহনের চাপ বাড়লেই দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শহরের প্রধান সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বিশেষ করে স্কুল-কলেজ শুরুর ও ছুটির সময় পুরো শহর কার্যত অচল হয়ে পড়ে। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

স্থানীয় বাসিন্দারা জানান, সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে জরুরি চিকিৎসাসেবায়। বিভিন্ন এলাকা থেকে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সগুলো দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় মুমূর্ষু রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

একজন কলেজ শিক্ষক বলেন, “প্রতিদিনই যানজটের কারণে ক্লাসে পৌঁছাতে দেরি হয়। ছোট ছোট শিক্ষার্থীদের দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে দেখা খুবই কষ্টকর। বদরগঞ্জে একটি বাইপাস সড়ক এখন জরুরি প্রয়োজন।”

শহরের ব্যবসায়ীরাও জানান, যানজটের কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। মালবাহী ট্রাক সময়মতো শহরে প্রবেশ করতে না পারায় ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, বদরগঞ্জের যানজট নিরসনে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে একটি পরিকল্পিত বাইপাস সড়ক নির্মাণের বিকল্প নেই। তাদের দাবি, বাইপাস সড়ক নির্মিত হলে শহরের ওপর যানবাহনের চাপ কমবে, অভ্যন্তরীণ সড়কগুলো স্বাভাবিক হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
সানা/আপ্র/০১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই