গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লটারি বন্ধ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আজহারুল ইসলাম

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:০২ এএম ২০২৬
লটারি বন্ধ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আজহারুল ইসলাম
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বদরগঞ্জের খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলার আড়ালে চলা লটারি কার্যক্রম বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের বিরুদ্ধে আন্দোলনে নামবেন তিনি। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অভিশংসনের দাবিও জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা এলাকায় নিজ বাসভবনে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি চীন সফর শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরে এ মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।

এটিএম আজহারুল ইসলাম বলেন, জাতীয় সংসদে সরকারের পক্ষ থেকে পহেলা জুনের পর দেশজুড়ে জুয়া ও মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির ঘোষণা দেওয়া হলেও তার নির্বাচনী এলাকার খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলার আড়ালে প্রকাশ্যে লটারির নামে জুয়া চলছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, পাশাপাশি চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য হিসেবে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবহিত করেছেন। এরপরও লটারি বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দেন তিনি।

রাষ্ট্রপতির প্রসঙ্গে তিনি বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে জনগণের প্রত্যাশা ও সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা না হলে সেই পদও জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারে না। এ কারণে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অভিশংসনের দাবি জানান।

মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, গণভোট, রাষ্ট্র পরিচালনা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং জনগণের প্রত্যাশা নিয়ে বক্তব্য দেন আজহারুল ইসলাম।

তিনি বলেন, জনগণ যেমন ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করার অধিকার রাখে, তেমনি গণভোটের মাধ্যমে দেওয়া রায়ও রাষ্ট্রের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যক্ষ মতামতকে উপেক্ষা করা কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। গণভোটে জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর জনগণ পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে মানুষের মধ্যে নতুন করে হতাশা তৈরি হচ্ছে। তার অভিযোগ, অতীত সরকারের মতো বিরোধী মত দমন ও এককেন্দ্রিক রাষ্ট্র পরিচালনার প্রবণতা অব্যাহত থাকলে জনগণই এর জবাব দেবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে জনগণের আস্থা অর্জনের উপযোগী করে গড়ে তুলতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন নয়, বরং সংলাপ ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান করতে হবে।

বাংলাদেশকে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক প্রতিহিংসা, একপক্ষীয় সিদ্ধান্ত এবং কর্তৃত্ববাদী মনোভাব থেকে বেরিয়ে এসে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা ও আইনের শাসন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সানা/আপ্র/২৪/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে