গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নয় কোটি টাকার সড়ক আট মাসেই ধসে পড়েছে নদীতে

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ১৭:০৬ পিএম, ২৯ জুন ২০২৬ | আপডেট: ০৫:৩৬ এএম ২০২৬
নয় কোটি টাকার সড়ক আট মাসেই ধসে পড়েছে নদীতে
ছবি

ছবি আজকের প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুরে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের অংশ কাজ শেষ হওয়ার মাত্র আট মাসের মধ্যে পাশের নদীতে ধসে পড়েছে। উপজেলার রাজাবাড়ি বাজার থেকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখী আঞ্চলিক সড়কের দমদমা চৌরাস্তা সংলগ্ন সূতি নদীর পাড় এলাকায় এ ধস দেখা দিয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় রাজাবাড়ি বাজার থেকে দমদমা চৌরাস্তা পর্যন্ত ৫ দশমিক ৪০ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ পায় যৌথ মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালাম-দুর্গা এন্টারপ্রাইজ। ২০২১ সালে কাজ শুরু হয়ে ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও বিলম্বে ২০২৫ সালের শেষ দিকে কাজ শেষ হয়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান সব বিল তুলে নেয়।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বর্ধিত অংশে মাটি যথাযথভাবে বসানো হয়নি এবং শুরু থেকেই নিম্নমানের কাজ করা হয়েছে। এর আগে কয়েক দফা মেরামত করা হলেও সামান্য বৃষ্টিতেই আবারো সড়কের এক পাশ নদীর দিকে দেবে যায়। বর্তমানে প্রায় এক কিলোমিটার এলাকায় একাধিক স্থানে ধসের চিহ্ন দেখা গেছে। দমদমা গ্রামের মসজিদসংলগ্ন অংশে সবচেয়ে বড় ধসের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, “কাজ শেষ হয়েছে অল্পদিন হলো, এরই মধ্যে সড়ক ভেঙে যাচ্ছে। ভালোভাবে কাজ করা হয়নি।” আরেক বাসিন্দা নাজমুল হাসান বলেন, “শুরু থেকেই কাজ নিম্নমানের ছিল। বারবার মেরামত করেও ধস ঠেকানো যাচ্ছে না।”

সড়কের পাশের মসজিদের ইমাম অভিযোগ করেন, “মাটি ভালোভাবে পিটিয়ে বসানো হয়নি। তাড়াহুড়া করে কাজ শেষ করায় এখন সড়ক ভেঙে যাচ্ছে।”

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আ. সালাম খান অভিযোগ অস্বীকার করে বলেন, “নদীর পাড়ে ভাঙন হবেই। আমাদেরও অনেক টাকা আটকে আছে। রাস্তা ঠিক করলেই সরকার বাকি টাকা দেবে।”

উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়কের অংশ নদীর দিকে দেবে গেছে। ঠিকাদারের প্রায় ৯০ লাখ টাকা জামানত রয়েছে। ওই অর্থ থেকে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করা হবে।”
সানা/আপ্র/২৯/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই