গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

সিগারেট খেতে বাধা, নোয়াখালীতে ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৮ জুন ২০২৬ | আপডেট: ২২:০৬ এএম ২০২৬
সিগারেট খেতে বাধা, নোয়াখালীতে ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি
ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীর সোনাপুরে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নাঈম হাসান। শনিবার দুপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে =ছবি সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে আটটার দিকে সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও চৌরাস্তায় এ ঘটনায় ছাত্রদলের অন্তত ছয় নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি।

আহতদের মধ্যে সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নাঈম হাসান (২৩) ও ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আসিক (২১) নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে নাঈমের অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর চারজনকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার একটি গুলিবর্ষণের ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। পরে জেলা পুলিশ সুপার এন এম নাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্ত অস্ত্রধারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।

ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দেওটি ইউনিয়নের কয়েকজন কিশোর-তরুণ নোয়াগাঁও চৌরাস্তায় প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের নেতা নাঈম হাসানসহ কয়েকজন তাঁদের ধূমপান করতে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে ওই কিশোর-তরুণেরা সেখান থেকে চলে যান।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসানের দাবি, আগের দিনের ঘটনার জেরে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই কিশোর-তরুণেরা নোয়াগাঁও চৌরাস্তায় এসে অতর্কিতে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নাঈম, আসিকসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ধূমপানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরেই শুক্রবার রাতে এ গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। গুলিবিদ্ধদের মধ্যে দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের একজনের পেট ও ঊরুতে গুলি লাগায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সানা/আপ্র/২৮/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের
১৮ আগস্ট ২০২৬

দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলের দুই হাত ছেড়ে ভিডিও বান...

চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান, ফিরছেন মনিরুজ্জামান
১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান, ফিরছেন মনিরুজ্জামান

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানকে বদলি করে তাঁর নিজ কর্মস...

লাইসেন্সের মেয়াদ শেষ, গোবিন্দগঞ্জে ক্লিনিক সিলগালা
১৮ আগস্ট ২০২৬

লাইসেন্সের মেয়াদ শেষ, গোবিন্দগঞ্জে ক্লিনিক সিলগালা

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাইসেন্সের মে...

জনগণের স্বার্থে মাইক্রোস্কোপে দেখুন, সাংবাদিকদের সেতুমন্ত্রী
১৮ আগস্ট ২০২৬

জনগণের স্বার্থে মাইক্রোস্কোপে দেখুন, সাংবাদিকদের সেতুমন্ত্রী

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকদের দায়িত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে