গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাবনার ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১১:২১ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ২০:৫৩ এএম ২০২৬
পাবনার ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
ছবি

ছবি প্রতিনিধি

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মো. সুফি উল্লাহ।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এবং পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বক্কর।

অনুষ্ঠানে শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সুধীজন ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা মাদক, খাদ্যে ভেজাল, রাস্তাঘাটে ইভটিজিং, বিভিন্ন অনুষ্ঠানে উচ্চ শব্দে শব্দযন্ত্র ব্যবহার, বেপরোয়া মোটরসাইকেল চালানো, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং রাতের পুলিশি টহল জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা মাদকবিরোধী চলমান অভিযান অব্যাহত রাখারও আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. সুফি উল্লাহ বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
সানা/আপ্র/১৪/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন সন্তানসহ...

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি
২৬ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন...

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার
২৬ সেপ্টেম্বর ২০২৬

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার

৩৭০ বিষধর সাপ বাঁচিয়ে রাখাই কঠিন ॥ বেতন-ভাতা ও সাপের খাবার জোগাতেই হিমশিম

উন্নয়নের জন্য ভোট দিয়েছেন জনগণ: এমপি আজাহারুল ইসলাম
২৬ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়নের জন্য ভোট দিয়েছেন জনগণ: এমপি আজাহারুল ইসলাম

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য জনগণ তাঁকে ভোট দিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই