গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৯ আগস্ট ২০২৬

মেনু

শ্রীপুরে আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ১২:৩০ এএম ২০২৬
শ্রীপুরে আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল
ছবি

ছবি প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানের জানাজার নামাজে মানুষের ঢল নেমেছে। সোমবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলার মাধখলা গ্রামে তাঁর বাড়ির পাশে অনুষ্ঠিত জানাজায় দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। একই সময়ে তাঁর মৃত্যুসংবাদ শুনে মারা যাওয়া বড় বোন রাশিদা খাতুনের জানাজাও একই মাঠে অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আনিছুর রহমানকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে ভিড় করতে থাকেন। একপর্যায়ে জানাজার মাঠে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লিদের অনেককে আশপাশের সড়ক, অলিগলি ও বাড়ির উঠানে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, আলেম, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।

আনিছুর রহমান (৬২) রোববার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৩২৩টি পৌরসভার মেয়রের সঙ্গে তাঁকেও দায়িত্ব থেকে অপসারণ করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর আনিছুর রহমান জনসমক্ষে খুব একটা দেখা দেননি। এ সময় তিনি ডায়াবেটিস, কিডনি-সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিডনি জটিলতার কারণে নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাঁকে। রোববার ডায়ালাইসিসের জন্য উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে লাইফ সাপোর্টে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে আনিছুর রহমানের মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছানোর পর তাঁর বড় বোন রাশিদা খাতুন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, ভাইয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই তিনি মারা যান।
সানা/আপ্র/৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় আলোচিত গাজী নজরুল ইসলাম
০৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় আলোচিত গাজী নজরুল ইসলাম

নৈতিক স্খলনের অভিযোগে দলীয় পদ এবং জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হওয়ার পরও দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্...

ভুল পরিকল্পনায় পরিত্যক্ত অবস্থায় বদরগঞ্জের একমাত্র স্টেডিয়াম
০৯ আগস্ট ২০২৬

ভুল পরিকল্পনায় পরিত্যক্ত অবস্থায় বদরগঞ্জের একমাত্র স্টেডিয়াম

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ভুল পরিকল্পনা ও স্থান নির্বাচনের কারণে রংপুরের বদরগ...

মাধবদীতে সোনার বাংলা কটন মিলের বিশেষ সাধারণ সভা
০৯ আগস্ট ২০২৬

মাধবদীতে সোনার বাংলা কটন মিলের বিশেষ সাধারণ সভা

মো. নুর আলম, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের বিশে...

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু
০৯ আগস্ট ২০২৬

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ রে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে