গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ১৯:০৯ এএম ২০২৬
রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
ছবি

ছবি সংগৃহীত

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরাম। সোমবার (১৮ মে) সকালে রামপাল সদর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ইউপি চেয়ারম্যানের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

রামপাল উপজেলা সদরের শ্রীফলতলায় বেসরকারি সংগঠন ‘আমাদের গ্রাম’-এর সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সহসভাপতি ছবি রাণী মণ্ডল।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস এবং ইউপি সদস্য আব্দুস সালাম শেখ, মো. জিয়াউর রহমান ও আসমা বেগম।

স্মারকলিপিতে বলা হয়, রামপাল উপজেলা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগঝুঁকিপূর্ণ এলাকা। সুন্দরবন ও বঙ্গোপসাগরনির্ভর বিপুলসংখ্যক মানুষ মৎস্যজীবী, বাওয়ালী, মৌয়াল, বনজীবী ও সাগরগামী জেলে হিসেবে জীবিকা নির্বাহ করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, ফসলহীনতা, নদীভরাট, মরুকরণ, ভূগর্ভস্থ ও সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রতি বছর দুর্যোগে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জলবায়ু উদ্বাস্তুর সংখ্যাও বাড়ছে। অপুষ্টি ও পানিবাহিত রোগের কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, দলিত, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, নারী, শিশু, বৃদ্ধ, বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা ও হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা এবং সামাজিক ও আর্থিক নিরাপত্তা জোরদার করা জরুরি। এ লক্ষ্যে ইউনিয়ন পরিষদের নির্ধারিত ৩৯টি কাজের মধ্যে স্বাস্থ্য, পরিবেশ, সুপেয় পানির ব্যবস্থা ও বৃক্ষরোপণসহ সাতটি খাতকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দ রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।

ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল অনুযায়ী এসব বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার চেষ্টা করা হবে।

দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, উই ক্যানের সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।

সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক মেহেদী হাসান, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক কাজী ফারজানা মুন্নি, কার্যনির্বাহী সম্পাদক মো. লিয়াকত হাওলাদার, সদস্য হোসনেয়ারা বেগম, শওকত আলী, আসমা বেগম, সমীরণ বিশ্বাস ও শ্যামলী দাস। পরে নাগরিক ফোরামের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়।
সানা/আপ্র/১৯/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে