গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমি মারা গেছে

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১২:২২ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ০৬:০৩ এএম ২০২৬
চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমি মারা গেছে
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রামে দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনায় চোখে গুলিবিদ্ধ ১১ বছর বয়সী রেশমি আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মারা গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে চমেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত রেশমি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা রিয়াজ আহমেদ পেশায় একজন সবজি বিক্রেতা। পাঁচ ভাই-বোনের মধ্যে রেশমি ছিল সবার ছোট।

স্থানীয় বাসিন্দা ও পরিবার গণমাধ্যমকে জানায়, ঘটনার দিন রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা হাসান রাজু (২৪) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে ৫-৬ জন মুখোশধারী দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই রাজু নিহত হন। ওই সময় মায়ের কথায় দোকান থেকে পান আনতে গিয়ে গুলিবর্ষণের মাঝখানে পড়ে যায় শিশু রেশমি। একটি গুলি তার চোখে বিদ্ধ হয়। পরে আহত অবস্থায় রেশমিকে চমেক হাসপাতালে নেওয়া হলে প্রথমে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় পরিবার তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে চমেক হাসপাতালে আইসিইউ খালি হলে তাকে পুনরায় সেখানে স্থানান্তর করা হয়। পরে বৃহস্পতিবার সকালে চমেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

এসি/আপ্র/১৪/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা
০৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা

একেএম ফজলুল হক: বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। কথায় কথায় মারামা...

প্রাণিকল্যাণে যৌথভাবে কাজ করবে চসিক ও সিভাসু
০৩ অক্টোবর ২০২৬

প্রাণিকল্যাণে যৌথভাবে কাজ করবে চসিক ও সিভাসু

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববি...

কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ আকৃতির দাগ, চাঞ্চল্য
০৩ অক্টোবর ২০২৬

কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ আকৃতির দাগ, চাঞ্চল্য

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট এলাকায় একটি কাঁঠালগাছের গায়ে আরবি হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে