গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

মেহেরপুরে মাসিক সভা

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:২৬ পিএম, ১১ মে ২০২৬ | আপডেট: ২১:০৩ এএম ২০২৬
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুরে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১০ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান এবং মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, পিপি নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, এনএসআই’র ডিএডি জাহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আবদুর রাহীম, জেল সুপার আমানুল্লাহ, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন এবং ব্রাকের জেলা প্রতিনিধি মনিরুল হুদাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সানা/আপ্র/১১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক
১১ আগস্ট ২০২৬

বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক

মেহেরপুরের ইছাখালী সীমান্ত থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহ...

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল
১১ আগস্ট ২০২৬

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল

যশোরের মণিরামপুরের হেলাঞ্চি কৃষ্ণবাটি বালিকা বিদ্যালয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতল...

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১১ আগস্ট ২০২৬

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে বাস ও হাইড্...

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ
১১ আগস্ট ২০২৬

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই