গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৮ জুলাই ২০২৬

মেনু

১২০ টাকা চুরির অপবাদে নির্যাতনের পর কিশোরীর মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ০৫:২৮ এএম ২০২৬
১২০ টাকা চুরির অপবাদে নির্যাতনের পর কিশোরীর মৃত্যু
ছবি

১২০ টাকা চুরির অপবাদে নির্যাতনের পর কিশোরীর মৃত্যু

পাবনা সংবাদদাতা: পাবনার চাটমোহর উপজেলার চিনাভাতকুর গ্রামে ১২০ টাকা চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতনের পর এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। অপমান ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে ওই কিশোরী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত শ্রাবন্তী (১৪) স্থানীয় দিনমজুর আলতাব হোসেনের মেয়ে। তিনি প্রায় এক বছর ধরে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) সকালে হান্নান মোল্লার ঘরের আলমারির ড্রয়ার থেকে ১২০ টাকা হারিয়ে যায়। এ ঘটনায় শ্রাবন্তীকে অভিযুক্ত করেন হান্নান মোল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন। একপর্যায়ে তারা শ্রাবন্তীর দুই হাত রশি দিয়ে ঘরের বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন।

নির্যাতনের সময় উপস্থিত কিছু প্রতিবেশী ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করেন। এ অপমান ও শারীরিক লাঞ্ছনা কিশোরীকে মানসিকভাবে ভেঙে দেয়। পরে ছাড়া পেয়ে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

এরপর বিকালে শ্রাবন্তীর মা আছিয়া খাতুন ও বাবা আলতাব হোসেন বাড়িতে এসে ঘরের আড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হান্নান মোল্লা (৪৫)কে আটক করা হয়েছে। তবে তার স্ত্রী রুবিয়া খাতুনকে আটক না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, নির্যাতনের ঘটনায় তিনিও সমানভাবে জড়িত ছিলেন।

শ্রাবন্তীর মামা সিফাত হোসেন বলেন, চুরির অভিযোগ থাকলেও তা পরিবারের কাছে জানানো যেত। কিন্তু প্রকাশ্যে খুঁটিতে বেঁধে মারধরের অপমান সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, প্রাথমিক তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের মাধ্যমে অন্য জড়িতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সানা/কেএমএএ/আপ্র/৯/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

নতুন বউ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
১৮ জুলাই ২০২৬

নতুন বউ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে শি...

এক মসজিদেই ৫০ বছর ইমামতি, প্রিয় ইমামকে রাজকীয় বিদায়
১৮ জুলাই ২০২৬

এক মসজিদেই ৫০ বছর ইমামতি, প্রিয় ইমামকে রাজকীয় বিদায়

দীর্ঘ পাঁচ দশক ধরে নিষ্ঠার সঙ্গে ইমামতি, খুতবা, দ্বীনি শিক্ষা ও সামাজিক নেতৃত্ব দিয়ে যিনি হয়ে উঠেছিল...

টানা বৃষ্টিতে ভবদহে জলাবদ্ধতা, প্লাবিত ২২০ মাছের ঘের
১৮ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে ভবদহে জলাবদ্ধতা, প্লাবিত ২২০ মাছের ঘের

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিতে আবারো জলাবদ্ধ হয়ে পড়েছে যশোরের ভবদহ অঞ্চল। পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়ে...

ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঝিমুনিতে প্রাণ গেল তরুণের
১৮ জুলাই ২০২৬

ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঝিমুনিতে প্রাণ গেল তরুণের

ঢাকা থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন মুহিদ খান ওরফে রিফাত (২২)। টিকিট না পাওয়ায় আন্তনগর হাওর এক্সপ্রেস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই