গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

পাউবোর জমি দখল করে বহুতল নির্মাণের অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১৮:৫৭ এএম ২০২৬
পাউবোর জমি দখল করে বহুতল নির্মাণের অভিযোগ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মোঃ জাহাঙ্গীর আলম, মহম্মদপুর উপজেলা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার চাপাতলা এলাকায় এক প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি এই সম্পদ দখলে নিয়ে সীমানা প্রাচীর ও ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

রোববার (৩ মে) সরেজমিনে উপজেলার গোপীনাথপুর বাজারসংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চাপাতলা এলাকায় গিয়ে দেখা যায়, পরিতোষ বিশ্বাস নামে এক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জমিতে কংক্রিটের পিলার দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন এবং একটি বহুতল ভবনের কাজ শুরু করেছেন। স্থানীয়দের দাবি, নির্মাণাধীন স্থাপনার অধিকাংশ জমিই সরকারি।

অভিযুক্ত পরিতোষ বিশ্বাসের বাড়িতে এ বিষয়ে জানতে গেলে তিনি সরে যান। তার পরিবারের সদস্যদের কাছে জমির মালিকানা ও নির্মাণকাজ সম্পর্কে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি চাপাতলা ও ওমেদপুর মৌজার সীমানা নির্ধারণের জন্য দুইজন সার্ভেয়ার জমি পরিমাপ করেন। তাদের তথ্যমতে, নির্মাণাধীন প্রাচীর ও ভবনের বড় অংশই পানি উন্নয়ন বোর্ডের জমির মধ্যে পড়েছে।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত সরকারি জমি উদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মুরাদ হোসেন জানান, চাপাতলা, গোপীনাথপুর ও মৌলি এলাকায় বোর্ডের জমি রয়েছে। বিষয়টি অবগত হয়ে তারা দ্রুত পুনরায় জমি পরিমাপের উদ্যোগ নেবেন। সরকারি জমি দখল হয়ে থাকলে তা উদ্ধার করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে