গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৩:০২ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৩১ এএম ২০২৬
চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট সংলগ্ন ব্যস্ততম ‘চিটাগাং শপিং কমপ্লেক্স’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (১১ এপ্রিল) সকালে মার্কেটের দোকানপাট খোলার আগেই এই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম আগুনের খবর পাওয়া যায়। এরপর আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামী স্টেশনের পাঁচটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে এলেও মার্কেটের ভেতরে প্রচুর পরিমাণ ধোঁয়া জমে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, শপিং কমপ্লেক্সের ভেতরে এখনো ঘন ধোঁয়া বিদ্যমান। ফলে আগুনের তীব্রতা কমলেও ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তিনি আরো জানান, “আমাদের ফায়ার ফাইটাররা বর্তমানে ধোঁয়ার ভেতরে তল্লাশি চালাচ্ছে। মার্কেটের প্রতিটি ফ্লোরে খোঁজ নেওয়া হচ্ছে। ধোঁয়া পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত ভেতরে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ফুটে উঠবে না।”

কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে ফায়ার সার্ভিস এখনই নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হলেও তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা জানান, সকালে হঠাৎ ধোঁয়া দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। ঈদের মৌসুম হওয়ায় মার্কেটে প্রচুর নতুন কাপড় ও মূল্যবান পণ্য মজুত ছিল। আগুনে ঠিক কতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ভেতরে জমে থাকা ধোঁয়া বের করতে ‘স্মোক ইজেক্টর’ ব্যবহার করা হচ্ছে।

এসি/আপ্র/১১/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনবরণে কনসার্ট বন্ধের দাবি
১২ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনবরণে কনসার্ট বন্ধের দাবি

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষ...

মহাপরিকল্পনায় বদলে যাচ্ছে কক্সবাজার
১২ সেপ্টেম্বর ২০২৬

মহাপরিকল্পনায় বদলে যাচ্ছে কক্সবাজার

আন্তর্জাতিক পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে নেওয়া হচ্ছে মহাপরিকল্পন...

মোবাইলে ব্যস্ত চিকিৎসক, মারা গেলেন রোগী
১২ সেপ্টেম্বর ২০২৬

মোবাইলে ব্যস্ত চিকিৎসক, মারা গেলেন রোগী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় হাজেরা বেগম (৪২) নামে এক রোগীর মৃত...

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ
১২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ

বরিশাল নগরের প্যারারা রোডে দৈনিক সমকাল-এর আঞ্চলিক কার্যালয় থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক ব্যুরোপ্রধা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে