গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

লালমনিরহাটে এসডিএফের বর্ণাঢ্য ‘যুব উৎসব-২০২৬’ উদযাপন

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ২২:২৮ পিএম, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ০০:৩৫ এএম ২০২৬
লালমনিরহাটে এসডিএফের বর্ণাঢ্য ‘যুব উৎসব-২০২৬’ উদযাপন
ছবি

লালমনিরহাটে এসডিএফের বর্ণাঢ্য ‘যুব উৎসব-২০২৬’ উদযাপন

এম ডি নজরুল ইসলাম: লালমনিরহাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে গত বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আয়োজনে বর্ণাঢ্য ‘যুব উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (রেলি) প্রকল্পের আওতায় এ উৎসবের আয়োজন করা হয়।

সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফ রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবী উৎসবের উদ্বোধন করেন।

আয়োজক সূত্রে জানা যায়, জেলায় রেলি প্রকল্পের আওতায় চিহ্নিত মোট ২ হাজার ৪৭৬ জন যুবকের মধ্যে ইতোমধ্যে ১ হাজার ৯৮ জনকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৯৫১ জনের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে। অবশিষ্ট যুবকদের চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করাই ছিল এ উৎসবের মূল লক্ষ্য।

উৎসবে সফল যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও তাদের সাফল্যের গল্প উপস্থাপন করা হয়। মেলায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য স্টলগুলোর মধ্যে ছিল রিলাই বস্ত্রবিতান ও চরকুলাঘাট পোশাক উৎপাদনকারী মহিলা সমবায় সমিতি, কাকেয়া সমন্বিত কৃষি উৎপাদনকারী মহিলা সমবায় সমিতি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও যুব কাউন্সিলিং কর্নার এবং চাকরিদাতা প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ও টিএমএসএস-এর স্টল।

এসডিএফের জেলা ব্যবস্থাপক মো. আব্দুস সামাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ. কে. এম. মমিনুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম শিকদার এবং এসডিএফ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল বারী আনসারি।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবী বলেন, “তরুণরাই আগামীর বাংলাদেশের কারিগর। যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এসডিএফের এ উদ্যোগ প্রশংসনীয়। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

উদ্বোধনী পর্ব শেষে যুবকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে যুব কাউন্সিলিং সেশন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

এসডিএফের জেলা কর্মকর্তা (আইসিবি) মো. ওবায়দুল্লাহ ও ক্লাস্টার অফিসার মো. শাহজাহান সিরাজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা অর্পা মনোরমা রিসিল, ক্লাস্টার অফিসার সৈয়দ আলী হায়দার, মো. মাহবুবুল আলম এবং জব প্লেসমেন্ট অফিসার এম. রোমান।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক হাজার যুবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান জেলা ব্যবস্থাপক।

সানা/ আপ্র/  ২৭/৩/২০৬

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক
১১ আগস্ট ২০২৬

বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক

মেহেরপুরের ইছাখালী সীমান্ত থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহ...

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল
১১ আগস্ট ২০২৬

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল

যশোরের মণিরামপুরের হেলাঞ্চি কৃষ্ণবাটি বালিকা বিদ্যালয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতল...

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১১ আগস্ট ২০২৬

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে বাস ও হাইড্...

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ
১১ আগস্ট ২০২৬

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই