গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেডিকেল ভর্তিতে সুযোগ না পেয়ে হাই ভোল্টেজ খুঁটিতে উঠে আত্মহত্যা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৬:৫৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৫৫ এএম ২০২৬
মেডিকেল ভর্তিতে সুযোগ না পেয়ে হাই ভোল্টেজ খুঁটিতে উঠে আত্মহত্যা
ছবি

ছবি সংগৃহীত

রংপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ না পেয়ে নিয়ামুল ইসলাম নীরব নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের খুঁটিতে উঠে আত্মহনন করেন।


রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরের একটি ছাত্রাবাস থেকে দূরে গিয়ে বৈদ্যুতিক খুঁটির মেইন তারে শরীর এলিয়ে দেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার পুরো শরীর পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নীরবের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম। তারা দুজনেই শিক্ষকতা করেন।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে থাকতেন নিয়ামুল ইসলাম নীরব। সেখানে থেকে কোচিং করে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। কিন্তু ফলাফল প্রকাশ হলে কোথাও মেডিকেলে চান্স পায়নি নীবর। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।


পরে রোববার সন্ধ্যা ৭টা দিকে তার মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের বালাপাড়া এলাকায় গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে নিজের শরীর এলিয়ে দেয় এই শিক্ষার্থী। এতে বৈদ্যুতিক শকে তার সারা শরীর পুড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।


বেরুবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক জানান, ঘটনা শুনে ওই বাড়িতে গিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। পরিবারের লোকজন সবাই শোকে স্তব্ধ। কথা বলার মতো অবস্থা নেই। মরদেহ আসতেছে।


নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বিষয়টি জানা নেই, এরকম মেসেজ পাইনি।


এসি/আপ্র/১৫/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে