গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় এবার কাপড় ব্যবসায়ী খুন

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১৬:৫০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৫:২৮ এএম ২০২৬
খুলনায় এবার কাপড় ব্যবসায়ী খুন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনায় আবারো খুন। জেলার রূপসায় দুর্বৃত্তের গুলিতে সাগর শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রূপসার নৈহাটি ইউনিয়নের জাবুসা এলপিজি স্টেশনের সামনে এই ঘটনা ঘটেছে।


নিহত সাগর পেশায় একজন কাপড় ব্যবসায়ী। তিনি রূপসা টোল প্লাজার গ্রিন বাংলা এলাকায় বসবাস করতেন। সাগর শেখ জাবুসার ফায়েক শেখের ছেলে।


সন্ত্রাসীরা সাগরের মাথায় গুলি করে। পরে বাড়ির লোকজন এসে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর সাগর শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি ঘটেছে জাবুসা এলপিজি স্টেশনের সামনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা গুলি করেছে, এ রিপোর্ট লেখার সময় তা জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। তবে তদন্ত চলছে।


সানা/ওআ/আপ্র/১৫/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই