গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

শ্রমিক অসন্তোষ ঘিরে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির অবস্থান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:২২ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৮ এএম ২০২৬
শ্রমিক অসন্তোষ ঘিরে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির অবস্থান
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু এবং বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের ছেলে বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি। এ ছাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি তাঁদের সমর্থন রয়েছে। তবে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কোনও মহল যাতে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

অবস্থান কর্মসূচি থেকে টঙ্গীসহ গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন বিএনপি নেতারা।
সানা/আপ্র/৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নে চট্টগ্রামে নতুন ল্যান্ডফিল নির্মাণে জাইকার অনুদান
০৪ নভেম্বর ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নে চট্টগ্রামে নতুন ল্যান্ডফিল নির্মাণে জাইকার অনুদান

চট্টগ্রাম মহানগরের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও নতুন স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে প্রায় ১২০ কোট...

হালদার দুই তীরে বিপন্ন ১২৩ প্রজাতির উদ্ভিদ, সংরক্ষণে জরুরি পদক্ষেপের তাগিদ
০৪ নভেম্বর ২০২৬

হালদার দুই তীরে বিপন্ন ১২৩ প্রজাতির উদ্ভিদ, সংরক্ষণে জরুরি পদক্ষেপের তাগিদ

একেএম ফজলুল হক: দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর দুই তীরে ১ হাজার ২৯টি উ...

যশোরে জোড়া খুন পরকীয়ার জেরে, নারীসহ গ্রেফতার ২
০৪ নভেম্বর ২০২৬

যশোরে জোড়া খুন পরকীয়ার জেরে, নারীসহ গ্রেফতার ২

জাহাঙ্গীর আলম: যশোরের কেশবপুরে আলোচিত জোড়া খুনের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পরকীয়া প্রেমের সম...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল ও আদা
০৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল ও আদা

একেএম ফজলুল হক: চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে