হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আলোর উৎসব দীপাবলি। আর এই উৎসবের আগে পশ্চিমবঙ্গে বানিজ্যিক রান্নার গ্যাসের দাম ফের বাড়লো। শহরভেদে ১০ থেকে ১৭ রুপি বেড়েছে এই গ্যাসের দাম।
কলকাতায় বানিজ্যিক রান্নার গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৭ বেড়ে হয়েছে ২ হাজার ৯৭১ রুপি। আগে ছিল ২ হাজার ৯৫৪ রুপি।
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মূলত রেস্তোরাঁ ও হোটেলে ব্যবহৃত হয়। দীপাবলির আগে তেল বিপণন সংস্থাগুলি বানিজ্যক গ্যাসের দাম বাড়ানোর ফলে উদ্বেগ সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা।
এসি/আপ্র/০৪/১১/২০২৬