গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

‘বুকের ভেতর আগলে রেখেছিলাম’, মেয়ের লাশ দেখে মায়ের আহাজারি

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০২:০৬ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৫৯ এএম ২০২৬
‘বুকের ভেতর আগলে রেখেছিলাম’, মেয়ের লাশ দেখে মায়ের আহাজারি
ছবি

মেয়ের লাশ দেখে মা-বাবার আহাজারি

‘আমি গরিব হলে কী হবে, তোকে তো সোনা দিয়ে মুড়িয়ে রেখেছি। কোনো দিন ফুলের টোকাও লাগতে দিইনি। বুকের ভেতর আগলে রেখেছিলাম। তোকে কীভাবে কষ্ট দিয়ে মারলো তারা।’

মেয়ের নিথর দেহ অ্যাম্বুলেন্সে। বাইরে দাঁড়িয়ে বুক চাপড়ে বিলাপ করছিলেন বাবা তেজেন্দ্র দাশ। কখনো অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে মেয়ের মুখের দিকে তাকাচ্ছিলেন, কখনো স্বজনদের জড়িয়ে ধরে কাঁদছিলেন। পাশে মা আলো বালা দাশের কান্নাও থামছিল না। মা-বাবার আহাজারিতে ভারী হয়ে ওঠে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পরিবেশ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে থানার প্রাঙ্গণে দেখা যায় এই হৃদয়বিদারক দৃশ্য। নিহত তরুণীর নাম চন্দনা রানী শীল (২২)। তিনি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম সৈয়দপুর এলাকার বাসিন্দা তেজেন্দ্র দাশের মেয়ে।

শুক্রবার সকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকায় টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পেছন থেকে চন্দনার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দেখে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন। এরপর থানায় গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন মা-বাবা।

চন্দনার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতনের পর তাঁকে হত্যা করেছেন তাঁর স্বামী। এ ঘটনায় চন্দনার স্বামী শিমুল শীলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রেমের বিয়ে, নির্যাতনের অভিযোগ
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা এলাকার বাসিন্দা শিমুল শীলের সঙ্গে চন্দনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে চন্দনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের।

পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার আগের দিনও নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়িতে ফিরে এসেছিলেন চন্দনা। পরে তাঁর স্বামী তাঁকে আবার ডেকে নিয়ে যান। এর এক দিন পরই পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান।

অন্য কোথাও হত্যার পর মরদেহ ফেলার সন্দেহ
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, শুক্রবার সকালে টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পেছনে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোথাও হত্যার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিদ্যালয় এলাকার একটি জমিতে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

একদিকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনা, অন্যদিকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ - সব মিলিয়ে চন্দনার মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তবে অভিযোগের সত্যতা, হত্যাকাণ্ডে কারা জড়িত এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়া মা-বাবার বিলাপের মধ্যে এখন একটাই প্রশ্ন-যে মেয়েকে তাঁরা আগলে রেখেছিলেন, তাঁর এমন করুণ পরিণতি কেন হলো? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন স্বজনেরা; আর হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
সানা/আপ্র/১০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ধানক্ষেতে স্কুলছাত্রী হত্যার তদন্তে নতুন তথ্য, মোবাইল উদ্ধার
১০ অক্টোবর ২০২৬

ধানক্ষেতে স্কুলছাত্রী হত্যার তদন্তে নতুন তথ্য, মোবাইল উদ্ধার

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে ১৫ বছর বয়সী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন তথ্য সামন...

বদরগঞ্জে এনসিপির দপ্তর সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ
১০ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে এনসিপির দপ্তর সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বদরগঞ্জ উপজেলা শাখার...

প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী
০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী

ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনির দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে নানা প্রজাতির ফুল ও পাতাবাহারের গাছ। অব...

প্রধান শিক্ষককে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, পাল্টা মামলা
০৯ অক্টোবর ২০২৬

প্রধান শিক্ষককে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, পাল্টা মামলা

মোস্তফা কাদের, বরগুনা: বরগুনা শহরতলীর দক্ষিণ মনসাতলী এলাকার পূর্ব ধুপতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে