গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৯ এএম ২০২৬
ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। নিহতের স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান।

নিহত নজরুল ইসলাম খান বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবারের বরাতে সহকারী পুলিশ সুপার বলেন, নজরুল ইসলামের ছোট মেয়ের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু বেগম, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

পুলিশ কর্মকর্তা বলেন, এর জের ধরে শুক্রবার সকালে নজরুলের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় ইট ও লাঠি দিয়ে মারধর করা হলে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়।

হামলায় নিহতের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

এ ঘটনায় গোলাপী বেগমকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার।
সানা/আপ্র/২৫/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
২৫ সেপ্টেম্বর ২০২৬

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানী...

তথ্য চাওয়াই কি ‘ফাজলামি’? প্রশ্ন টাঙ্গাইলের ইউএনওকে
২৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য চাওয়াই কি ‘ফাজলামি’? প্রশ্ন টাঙ্গাইলের ইউএনওকে

‘অফেন্সিভ মোডে’ যাওয়ার হুমকি

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি, গ্রেফতার
২৫ সেপ্টেম্বর ২০২৬

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি, গ্রেফতার

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৭৪ বছর ব...

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে