গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ভ্যানচালকের চোখে চাবির আঘাতের অভিযোগ, বিচার দাবি

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ২১:৩১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩৯ এএম ২০২৬
ভ্যানচালকের চোখে চাবির আঘাতের অভিযোগ, বিচার দাবি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের বিরুদ্ধে ভ্যানচালক রবিউলের চোখে গাড়ির চাবি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত রবিউলের চিকিৎসা ও ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার বারইখালী ফেরিঘাটে মানববন্ধন করেছেন স্থানীয় ভ্যানচালক ও বাসিন্দারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সোমবার বিকেলে রাস্তার পাশে ভ্যান রাখা নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান মিলন রবিউলের ডান চোখে গাড়ির চাবি দিয়ে আঘাত করেন। পরে আহত রবিউলকে হাসপাতালে নেওয়া হলে চোখের ক্ষতস্থানে চারটি সেলাই দেওয়া হয় বলে তাঁর স্বজনরা জানান।

মানববন্ধনে বক্তারা আরো অভিযোগ করেন, ঘটনার সময় কয়েকজন ভ্যানচালক ও স্থানীয় ব্যক্তি মারধরের শিকার হন এবং প্রায় দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রবিউলের স্ত্রী জোসনা বেগম কান্নাজড়িত কণ্ঠে স্বামীর ওপর হামলার বিচার দাবি করেন। স্থানীয় ভ্যানচালকরাও একই দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, বিষয়টি স্থানীয় থানা পুলিশ জানলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পুলিশ এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান মিলনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য নেওয়া প্রয়োজন বলে স্থানীয়রা জানান।
সানা/আপ্র/২৩/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ধর্ষণের পর হত্যার আসামি ২২ বছর পর গ্রেফতার
১০ নভেম্বর ২০২৬

ধর্ষণের পর হত্যার আসামি ২২ বছর পর গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে রোজি আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্...

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল চালকের
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল চালকের

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা‘কিশোর তন্ময়’ নামে একটি লোকাল বাসে দুর্...

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪
১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ...

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ
১০ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে সরকারি কলেজের মূল ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই