গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

বান্দরবান সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে যুবক নিহত

জেলা প্রতিনিধি, বান্দরবান

জেলা প্রতিনিধি, বান্দরবান

প্রকাশিত: ১৭:৫২ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৩২ এএম ২০২৬
বান্দরবান সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে যুবক নিহত
ছবি

ছবি সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সাবের আহমদ।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার-৫২ সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার শূন্যলাইন থেকে প্রায় ৪০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্পসংলগ্ন এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্র ও বিজিবির প্রাথমিক তথ্যমতে, বাঁশ কাটার উদ্দেশ্যে সাইফুল মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। বাঁশ কাটার সময় অসাবধানতাবশত পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করার জন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। সীমান্তের ওপারে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা নতুন করে নিরাপত্তাঝুঁকির বিষয়টি সামনে এনেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জীবিকার তাগিদে যাতে সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকরা ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করেন, সে বিষয়ে আরো সচেতনতা সৃষ্টি ও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সীমান্তবর্তী ভালুকিয়া, তুমব্রু ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাইন বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। কৃষিজমি ও বাগানে কাজ করতে গেলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাজ করে।

এক জনপ্রতিনিধি বলেন, সীমান্ত এলাকার মানুষ চরম উদ্বেগের মধ্যে রয়েছে। কোথায় মাইন পুঁতে রাখা আছে, তা কেউ জানে না। তাই নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা জরুরি।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে চলমান সংঘাতের কারণে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা ল্যান্ডমাইন নিয়ে এর আগেও সীমান্তবর্তী এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করতে স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।

এসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাসিন্দাদের আতঙ্ক ঘাটাইলের দেওপাড়ার খাগড়া ব্রিজ
২৪ আগস্ট ২০২৬

বাসিন্দাদের আতঙ্ক ঘাটাইলের দেওপাড়ার খাগড়া ব্রিজ

মো: আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের খাগড়া ব্রিজটি স্থানীয় বাসিন্দা...

মেয়েকে হত্যা মামলায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড
২৪ আগস্ট ২০২৬

মেয়েকে হত্যা মামলায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার ট...

পাঁচ লাখ টাকা মেরে দিয়েছেন ইবি কর্মকর্তা
২৪ আগস্ট ২০২৬

পাঁচ লাখ টাকা মেরে দিয়েছেন ইবি কর্মকর্তা

আজাদুর রহমান: বগুড়ায় ইসলামী ব্যাংকের (ইবি) এক কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে...

দুই যুগেও চালু না হওয়ায় অরক্ষিত কার্যালয়ে চরে ছাগল
২৪ আগস্ট ২০২৬

দুই যুগেও চালু না হওয়ায় অরক্ষিত কার্যালয়ে চরে ছাগল

আশরাফুল ইসলাম রাজন: উদ্বোধনের প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি কিশোরগঞ্জ হাওর ও জল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে