গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার পাবেন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৪৯ এএম ২০২৬
ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার পাবেন
ছবি

ছবি সংগৃহীত

ইসবগুল খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। আমাদের বেশিরভাগ বাড়িতেই এটি পাওয়া যাবে। বিশেষ করে হজমের সমস্যায় ভুগছেন এমন যে কারো কাছে উসবগুল একটি বিশ্বস্ত নাম। এক চামচ পানিতে মিশিয়ে পান করলেই হয়ে যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনি কী সমস্যার সমাধান করতে চাইছেন তার ওপর নির্ভর করে বিভিন্ন উপায়ে ইসবগুল খাওয়া যেতে পারে। অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় এটি কার্যকরী ভূমিকা রাখতে পারে।

ইসবগুল কী?

ইসবগুল সাইলিয়াম বা ইসপাগুলা নামেও পরিচিত এক ধরনের ডায়েটারি ফাইবার। এটি প্ল্যান্টাগো (Plantago) গণের উদ্ভিদের বীজ থেকে আসে। এই বীজ থেকে মিউসিলেজ তৈরি হয়, যা সাইলিয়ামকে পানি শোষণের বিশেষ ক্ষমতা প্রদান করে।

সাইলিয়াম প্রধানত কোষ্ঠকাঠিন্য এবং হালকা ডায়রিয়ার চিকিৎসায় ডায়েটারি ফাইবার হিসেবে ব্যবহৃত হয়। এটি কখনো কখনো খাবার ঘন করার উপাদান হিসেবেও ব্যবহৃত হয়। যে গাছ থেকে সাইলিয়াম তৈরি হয়, সেগুলো প্রধানত উত্তর ভারতে চাষ করা হয়।

১. ঠান্ডা দুধের সঙ্গে ইসবগুল

যদি অ্যাসিডিটি আপনার উদ্বেগের কারণ হয়, তবে ঠান্ডা দুধের সঙ্গে ইসবগোল খেয়ে দেখতে পারেন। ঠান্ডা দুধের সঙ্গে ইসবগুল খেলে তা পাকস্থলীতে প্রবেশ করে একটি প্রতিরক্ষামূলক আস্তরণ তৈরি করে। এটি পাকস্থলীর অ্যাসিডের কারণে সৃষ্ট অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। আপনাকে প্রতিবারই সাধারণ পানির সঙ্গে ইসবগোল খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কোন সংমিশ্রণটি বেছে নেবেন, তা নির্ভর করে আপনি কী চাইছেন তার উপর।

২. দইয়ের সঙ্গে ইসবগুল

এই সংমিশ্রণটি তাদের জন্য, যারা তাদের মলত্যাগ নিয়ে বেশি চিন্তিত। এই সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা দইয়ের সঙ্গে ইসবগুল খাওয়ার পরামর্শ দেন। ইসবগুল অতিরিক্ত পানি শোষণ করতে পারে, অন্যদিকে দইয়ের প্রোবায়োটিক অন্ত্রকে সহায়তা করে। তার মতে, এই সংমিশ্রণটি মলের ঘনত্ব উন্নত করতে সাহায্য করতে পারে।

৩. লেবু পানির সঙ্গে ইসবগুল

এই উপায়টি তাদের জন্য, যারা সন্ধ্যায় হালকা খাবার খেতে চান। ফাইবার মস্তিষ্কে তৃপ্তির সংকেত পাঠায়, যা গভীর রাত ও সন্ধ্যার ক্ষুধা কমাতে সাহায্য করতে পারে। এই মিশ্রণটি আপনাকে পেট ভরা অনুভব করতে এবং দিনের পরবর্তী সময়ে অপ্রয়োজনীয় খাবার খাওয়া এড়াতে সাহায্য করতে পারে।

৪. গরম পানির সাথে ইসবগুল

কোষ্ঠকাঠিন্যের জন্য গরম পানির সঙ্গে ইসবগুল সবচেয়ে ভালো। সাইলিয়াম তার পানি শোষণ ক্ষমতার কারণে কোষ্ঠকাঠিন্যের জন্য ডায়েটারি ফাইবার হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলে নিয়মিত গরম পানির সঙ্গে ইসবগুল মিশিয়ে খাওয়ার অভ্যাস করতে পারেন। এতে দ্রুতই উপকার পাবেন।

এসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সুন্দর ত্বকের জন্য প্রতিদিন করুন এই পাঁচ কাজ
২৪ আগস্ট ২০২৬

সুন্দর ত্বকের জন্য প্রতিদিন করুন এই পাঁচ কাজ

ব্যস্ত জীবনে ত্বকের যত্ন নেওয়ার জন্য আলাদা সময় বের করা অনেকের কাছেই কঠিন। তবে ত্বক ভালো রাখতে দীর্ঘ...

গরম ভাতে জমবে কচুর মুখির ডাল
২৪ আগস্ট ২০২৬

গরম ভাতে জমবে কচুর মুখির ডাল

প্রতিদিনের রান্নায় একই ধরনের ডাল খেতে খেতে অনেকেরই একঘেয়েমি লাগে। স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে কচু...

স্ত্রীর যেসব আচরণে সম্পর্ক হতে পারে বিষাক্ত
২৪ আগস্ট ২০২৬

স্ত্রীর যেসব আচরণে সম্পর্ক হতে পারে বিষাক্ত

কোনো দাম্পত্য সম্পর্কই সব সময় স্বপ্নের মতো হয় না। মতের অমিল, ভুল বোঝাবুঝি কিংবা মাঝেমধ্যে ঝগড়া হওয়া...

চিংড়ির ঝাল আচারের রেসিপি
২৩ আগস্ট ২০২৬

চিংড়ির ঝাল আচারের রেসিপি

খিচুড়ি কিংবা ভাতের সঙ্গে আচার খেতে বাঙালির আলাদা ভালো লাগা আছে। জলপাই, কাঁচা মরিচ, আমের নানা ধরনের আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে