আজাদুর রহমান: বগুড়ায় ইসলামী ব্যাংকের (ইবি) এক কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বাসার জায়গা কেনার কথা বলে ওই টাকা ধার নেওয়ার পর নির্ধারিত সময় পার হলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পাওনাদার।
প্রাপ্ত আইনি নোটিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে বাড়ি করার জন্য জায়েদুল ইসলাম তালুকদার তার ভায়রা মাহামুদুর রহমান রাসেলের কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেন। পারিবারিক সম্পর্কের কারণে টাকা লেনদেনের সময় কোনো লিখিত চুক্তি করা হয়নি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ছয় মাসের মধ্যে টাকা পরিশোধের কথা থাকলেও নির্ধারিত সময়ের পরও টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। পরে ২০২৬ সালের ১ জুলাই জায়েদুল ইসলামকে আইনি নোটিশ পাঠিয়ে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
এদিকে একই ব্যক্তির বিরুদ্ধে ২০২৩ সালে ১ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলা হওয়ার নথিও পাওয়া গেছে।
৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অভিযুক্ত জায়েদুল ইসলাম তালুকদারের স্ত্রী জানান, আমরা অনেক আগেই বাড়ি করেছি, আমাদের থেকেই রাসেল টাকা নিয়েছে। আমরা চাইলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাসেলের স্ত্রী জানান, আমাকে মেসেজ দিয়ে শুধু টাকা চায়। আমার অফিসের লোকদের মেসেজ দেয়। তাই আমি তাকে হুমকি দিয়েছি।
সানা/কেএমএএ/আপ্র/২৪/৮/২০২৬