গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিতে সরকারের বড় উদ্যোগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৪১ এএম ২০২৬
সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিতে সরকারের বড় উদ্যোগ
ছবি

ছবি সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের জন্য ৮০টি টহল মোটরসাইকেল চালু করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রথম বহুখাতভিত্তিক ও ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ভিত্তিক প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও স্বাস্থ্য অধিদপ্তর।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দেশের মহাসড়কে দুর্ঘটনা কমানো এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স জয়দেবপুর-হাটিকুমরুল-বগুড়া-রংপুর, হাটিকুমরুল-নাটোর-রাজশাহী এবং জয়দেবপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের মোট ৫০০ কিলোমিটার অংশে মোতায়েন করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতি ১০ কিলোমিটার পরপর একটি করে অ্যাম্বুলেন্স রাখা হবে। এতে দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে জরুরি চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

এদিকে ঢাকায় দুর্ঘটনার পর দ্রুত রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। কারণ, ঢাকায় যানজটের কারণে সাধারণ অ্যাম্বুলেন্স অনেক সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। এ অবস্থায় মোটরসাইকেল অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আহতদের প্রাথমিক সহায়তা এবং হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের জন্য ৮০টি টহল মোটরসাইকেল দেওয়া হয়েছে। এসব মোটরসাইকেলের মাধ্যমে মহাসড়কে পুলিশের টহল কার্যক্রম আরো গতিশীল হবে এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

নতুন এক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির
২৪ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে। দুই দেশ আলোচনার মাধ্যমে সরকারপ্রধানের সফ...

ঢাকার আরো ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
২৪ আগস্ট ২০২৬

ঢাকার আরো ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

যানবাহনের নিয়ম মেনে চলা ও সুশৃঙ্খল পথচারী পারাপার নিশ্চিত করতে ঢাকার সড়কে প্রসার ঘটছে কৃত্রিম বুদ্ধি...

কী কারণে শেষ হয়ে গেল শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবার
২৩ আগস্ট ২০২৬

কী কারণে শেষ হয়ে গেল শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবার

একটি পরিবারের এমন করুণ পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি। দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নেওয়া একজন শিক্ষক,...

গুম-খুন-নির্যাতনের শিকারদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর
২৩ আগস্ট ২০২৬

গুম-খুন-নির্যাতনের শিকারদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ, সুচিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে