গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

এক নারীকে নিয়ে দুই ভাইয়ের মারামারি, ভিডিও ভাইরাল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:৫৪ এএম ২০২৬
এক নারীকে নিয়ে দুই ভাইয়ের মারামারি, ভিডিও ভাইরাল
ছবি

ছবি সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় এক নারীকে স্ত্রী দাবি করে দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে ভাঙ্গা থানার সামনে ও থানা চত্বরে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এক নারীকে কেন্দ্র করে দুই ব্যক্তির হাতাহাতি এবং তাঁকে টানাটানির দৃশ্য দেখা যায়।

পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই নারী কয়েক দিন আগে তাঁর স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে বাড়ি থেকে চলে যান। পরে তাঁদের সাভারে অবস্থানের খবর পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাঁকে ও ওই যুবককে ভাঙ্গায় নিয়ে আসেন। বিষয়টি সামাজিক ও পারিবারিকভাবে মীমাংসার জন্য দুই পক্ষের লোকজনকে নিয়ে থানায় আসার পরই দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিট ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক নারীকে ঘিরে দুই ব্যক্তি মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। আশপাশের লোকজন তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। একপর্যায়ে কয়েকজন নারী ওই নারীর পোশাক ধরে টানাটানি করেন। এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

ভিডিওতে ওই নারীকে প্রথমে তাঁর স্বামী হিসেবে দাবিদার বড় ভাইকে অস্বীকার করতে দেখা যায়। পরে তিনি তাঁকে স্বামী হিসেবে স্বীকার করেন এবং জানান, স্বামীকে ছেড়ে তিনি তাঁর দেবরকে বিয়ে করেছেন।

দুই ভাইয়ের বাড়ি যে ইউনিয়নে, সেই ইউনিয়ন পরিষদের সদস্য বাকলেস হরকরা জানান, প্রায় দুই বছর আগে ওই নারীর বিয়ে হয়েছিল। পরে তাঁর সঙ্গে দেবরের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে পরিবারে মাঝেমধ্যে বিরোধ হতো। গত মঙ্গলবার ওই নারী এক কাপড়ে দেবরের সঙ্গে বাড়ি থেকে চলে যান। পরে জানা যায়, তাঁরা সাভারে গিয়েছিলেন।

ওই নারীর বাবার ভাষ্য, বিষয়টির আইনি ও সামাজিকভাবে সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষের লোকজনকে নিয়ে তাঁরা থানায় এসেছিলেন। সেখানে দুই পক্ষের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

ওই নারী বলেন, তাঁর প্রথম স্বামী ও পরিবারের সদস্যরা তাঁকে নির্যাতন করতেন। সে সময় তাঁর দেবর তাঁকে সহযোগিতা করতেন। পরে তিনি স্বামীকে ছেড়ে দেবরকে বিয়ে করেন। এরপর তাঁরা বাড়ি থেকে চলে গিয়ে অন্যত্র সংসার শুরু করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এক নারীকে কেন্দ্র করে থানার ফটকের সামনে প্রথমে ঝগড়ার ঘটনা ঘটে। পরে তাঁরা থানা চত্বরে ঢুকেও বিবাদে জড়িয়ে পড়েন। পুলিশ হস্তক্ষেপ করে তাঁদের শান্ত করে থানা থেকে বের করে দেয়।

ওসি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তাঁরা বাড়িতে ফিরে গিয়ে নিজেদের মধ্যে বিষয়টির সমাধান করবেন বলে জানিয়েছেন।
সানা/আপ্র/২৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
১৪ অক্টোবর ২০২৬

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভ...

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
১৪ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধ...

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
১৪ অক্টোবর ২০২৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩...

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে