গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

এলএনজির কার্গো এসেছে, বাড়ছে গ্যাস সরবরাহ; সংকট কাটতে সময় লাগবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৯ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:৫১ এএম ২০২৬
এলএনজির কার্গো এসেছে, বাড়ছে গ্যাস সরবরাহ; সংকট কাটতে সময় লাগবে
ছবি

ছবি সংগৃহীত

নতুন এলএনজি কার্গো নিয়ে একটি জাহাজ বঙ্গোপসাগরে এসে মহেশখালীর এক্সিলারেট টার্মিনালে যুক্ত হয়েছে। টানা তিন দিন বন্ধ থাকার পর শনিবার (২২ আগস্ট) বিকেল থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করেছে টার্মিনালটি। এতে দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ এখনও কম থাকায় গ্যাস-সংকট পুরোপুরি কাটতে আরো কয়েক দিন সময় লাগতে পারে।

এলএনজি সরবরাহের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট তিন কর্মকর্তা জানান, শনিবার বেলা ২টা থেকে এক্সিলারেট টার্মিনাল প্রতি ঘণ্টায় প্রায় ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করে। রাত ৯টার পর সরবরাহ আরো কিছুটা বাড়তে পারে।

এর আগে টানা ২৫ দিনের তীব্র গ্যাস-সংকটের পর গত ১৫ আগস্ট সামিটের টার্মিনাল পূর্ণ সক্ষমতায় এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিকভাবে চালু হলে সরবরাহ বাড়ে। তবে নতুন এলএনজি কার্গো না আসায় এক্সিলারেট টার্মিনালের মজুত কমতে কমতে গত বুধবার বিকেলে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। নতুন জাহাজ আসার পর শনিবার টার্মিনালে থাকা এলএনজি থেকে আবার সরবরাহ শুরু হয়েছে।

দেশে প্রায় নয় বছর ধরে দেশীয় গ্যাসের উৎপাদন কমছে। ঘাটতি পূরণে ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি করা হচ্ছে। আমদানি করা এলএনজি সরবরাহের জন্য মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির এবং অন্যটি দেশীয় প্রতিষ্ঠান সামিটের।

গত ২১ জুলাই অগ্নিদুর্ঘটনার পর এক্সিলারেটের টার্মিনালটি বন্ধ হয়ে যায়। ১৫ আগস্ট এটি পূর্ণ সক্ষমতায় এলএনজি সরবরাহের উপযোগী হলেও নতুন কার্গো না আসায় পুরোনো মজুত থেকে সীমিত পরিমাণে সরবরাহ করা হচ্ছিল। এদিকে এক্সিলারেট বন্ধ থাকার সময় সামিটের টার্মিনাল থেকে সক্ষমতার চেয়ে বেশি সরবরাহ করা হয়। পরে এলএনজি মজুতের ঘাটতির কারণে সামিট থেকেও সরবরাহ বন্ধ রাখতে হয়।

পেট্রোবাংলা ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। সর্বোচ্চ প্রায় ২৭০ কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল। এর মধ্যে প্রায় ১০৫ কোটি ঘনফুট আসত এলএনজি থেকে, আর বাকিটা দেশীয় গ্যাসক্ষেত্র থেকে।

তবে গত এক মাস ধরে এলএনজি সরবরাহ গড়ে সক্ষমতার প্রায় অর্ধেকের মধ্যে রয়েছে। শনিবার দুপুর ১২টায় এলএনজি সরবরাহ ছিল ৫৮ কোটি ঘনফুট। বিকেলে তা বেড়ে ৬৮ কোটি ঘনফুটে দাঁড়ায়। এতে দেশে মোট গ্যাস সরবরাহ বেড়ে হয় প্রায় ২৩০ কোটি ঘনফুট। রাতে এলএনজি সরবরাহ ৭৫ কোটি ঘনফুটে উন্নীত হলে মোট সরবরাহ প্রায় ২৩৭ কোটি ঘনফুট হতে পারে। আগামী কয়েক দিনও প্রায় একই মাত্রায় সরবরাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে চাহিদার তুলনায় ঘাটতি থেকেই যাবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিয়মিত প্রক্রিয়ার বাইরে কম দামে এলএনজি কেনার লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে বেশ কয়েকটি কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে আগস্টে চারটি কার্গো আসার কথা থাকলেও একটিও আসেনি। এসব কার্গো না আসায় এলএনজির ঘাটতি তৈরি হয়েছে। ফলে টার্মিনাল প্রস্তুত থাকলেও পর্যাপ্ত এলএনজি না থাকায় সেখান থেকে কাঙ্ক্ষিত মাত্রায় গ্যাস সরবরাহ করা সম্ভব হয়নি।

অন্যদিকে গত ১৮ ডিসেম্বর থেকে তিন দফা দরপত্র আহ্বানের মাধ্যমে চলতি মাসের জন্য দুটি এলএনজি কার্গো সংগ্রহ করা হয়েছে। এর একটি শনিবার দুপুরে দেশে পৌঁছেছে এবং রাতেই টার্মিনালে এলএনজি খালাস শুরু হওয়ার কথা। অন্য কার্গোটি আগামী ২৬ বা ২৭ আগস্ট দেশে আসার কথা রয়েছে।

ফলে নতুন কার্গো আসায় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, দৈনিক চাহিদা ও সরবরাহের বড় ব্যবধানের কারণে আবাসিক, শিল্প ও বিদ্যুৎ খাতে চলমান গ্যাস-সংকট দ্রুত পুরোপুরি দূর হওয়ার সম্ভাবনা নেই।
সানা/আপ্র/২২/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, শুরু স্মরণোৎসব
১৭ অক্টোবর ২০২৬

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, শুরু স্মরণোৎসব

মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ ১৭ অক্টোবর। এ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে তিন দ...

দুর্গাপূজার ছুটি সমন্বয়ে আজ শনিবার খোলা সরকারি অফিস
১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার ছুটি সমন্বয়ে আজ শনিবার খোলা সরকারি অফিস

সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) সচিবালয়সহ দেশের সরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।...

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছ...

দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর
১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর

দুর্গাপূজায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে