গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী, বাড়ছে কাজের গতি ও পরিধি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৩৩ এএম ২০২৬
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী, বাড়ছে কাজের গতি ও পরিধি
ছবি

শনিবার একটি জনসংলাপে ছন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম -ছবি সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা বেড়ে যাওয়ায় মন্ত্রণালয়ের কার্যক্রমে আরো গতি আনতে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর মতে, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগের দীর্ঘ সময়ের তুলনায় কাজের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী এক বছর অত্যন্ত ব্যস্ত থাকবেন। ফলে মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিতে সমন্বিতভাবে কাজ করবেন দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘রাজনীতি গবেষণাগার : বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক জনসংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গত ছয় মাসে মন্ত্রণালয়ে গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। এরই মধ্যে প্রায় তিনটি নতুন শাখা চালু করা হয়েছে। অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে। এ ছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তমন্ত্রণালয় সমন্বয়কারী কমিটি গঠন করা হয়েছে, যা আগে ছিল না।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর এই দায়িত্ব পালনে তাঁকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে। তাই কাজের সুবিধা ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে অনুযায়ী দলগতভাবে কাজ করা হবে।

এদিকে একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের পর নতুন করে প্রশ্ন উঠেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের কারণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য ছুটিতে যাবেন কি না।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার আগে জাতিসংঘকে দেওয়া এক সাক্ষাৎকারে খলিলুর রহমান বলেছিলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না; তবে প্রয়োজন হলে ছুটি নিতে পারেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তাঁকে এক বছরের জন্য পূর্ণকালীনভাবে জাতিসংঘের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার কথা বলেছেন। তবে পদত্যাগই একমাত্র পথ নয়, ছুটিও নেওয়া যেতে পারে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর গত ৪ জুন দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান অবশ্য বলেন, এ বিষয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নেই এবং একই সঙ্গে দুটি দায়িত্ব পালনের নজির রয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ দিয়ে বলেন, প্রায় ৪০ বছর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েও তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

কূটনৈতিক ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, খলিলুর রহমানের অনুপস্থিতিতে দুই প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ভূমিকা রাখবেন। তবে তিনি আগামী এক বছর আনুষ্ঠানিকভাবে ছুটিতে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা। প্রধানমন্ত্রী তারেক রহমানও এতে যোগ দেবেন। অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।

মক্কা চুক্তি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার ক্ষেত্রে দেশের ও জনগণের স্বার্থই প্রধান বিবেচনা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার নিজেই। কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দেশের গণমাধ্যমই তা আগে জানতে পারবে; বিদেশি গণমাধ্যমের খবর দেখে বাংলাদেশ তার সিদ্ধান্ত নেবে না।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর ফলে শামা ওবায়েদ ইসলামের পাশাপাশি তিনিও এখন একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
সানা/আপ্র/২২/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন
০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন

সচিব পদমর্যাদায় গিয়াস উদ্দিন রিমনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সর...

রূপপুরের প্রথম ইউনিটপারমাণবিক বিক্রিয়ার অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা
০৯ অক্টোবর ২০২৬

রূপপুরের প্রথম ইউনিটপারমাণবিক বিক্রিয়ার অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...

দীর্ঘ প্রতীক্ষার পর পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্র...

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই