গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

আইসিআরসি প্রতিনিধির সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৩০ এএম ২০২৬
আইসিআরসি প্রতিনিধির সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

নাজমুল হক, রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি। গত রোববার (১৬ আগস্ট) বিকেলে নগর ভবনে প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নিকোলাস ফ্লিউরিকে শুভেচ্ছা স্মারক উপহার দেন রাসিক প্রশাসক।

এর আগে বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সঙ্গে নিকোলাস ফ্লিউরির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান রিটন।

সভায় রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সেক্রেটারি ডা. মুহাম্মদ শামীম হোসেন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. পারভেজ আজাহারুল হক ও শেখ মো. মামুন, ইউনিট লেভেল কর্মকর্তা মির্জা শামীম মহসিন, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জেলিসা খানমসহ সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নিকোলাস ফ্লিউরি রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করেন। একই সঙ্গে রাজশাহী কারাগারে আটক বিদেশি নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে রাজশাহী সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন নিকোলাস ফ্লিউরি। সংকটময় পরিস্থিতিতে মানবিক সেবায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণকে তিনি রেড ক্রিসেন্টের মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা
০২ অক্টোবর ২০২৬

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

নরসিংদী সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি...

বাগেরহাটে সাবেক ইউপি সদস্য ও গৃহবধূর লাশ উদ্ধার
০২ অক্টোবর ২০২৬

বাগেরহাটে সাবেক ইউপি সদস্য ও গৃহবধূর লাশ উদ্ধার

বাগেরহাটের দুই উপজেলা থেকে সাবেক এক ইউপি সদস্য ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক...

গভীর সাগর থেকে ট্রলারসহ ৭৬ জন উদ্ধার, আটক ১১
০২ অক্টোবর ২০২৬

গভীর সাগর থেকে ট্রলারসহ ৭৬ জন উদ্ধার, আটক ১১

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে ট্রলারসহ ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।...

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭ যাত্রী
০২ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭ যাত্রী

ময়মনসিংহ নগরীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে