গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৪২ এএম ২০২৬
কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর
ছবি

ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সংসদ সদস্য আমির হামজার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গাড়ির কাচ ভেঙে আমির হামজা মাথায় আঘাত পান বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্টদের দাবি।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শহরের ছয়রাস্তা মোড়ে সংসদ সদস্য আমির হামজার বাসভবনের কাছে এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাঁদের সবার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি সংসদ সদস্য আমির হামজা গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে ‘কটূক্তি’ করে বক্তব্য দিয়েছেন—এমন অভিযোগ তুলে সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীরা শনিবার বিকেলে শহরের ছয়রাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সমাবেশস্থলের অদূরেই আমির হামজার বাসভবন।

সমাবেশের শেষ দিকে পুলিশ প্রটোকল নিয়ে আমির হামজা বাড়ি ফেরার সময় তাঁর গাড়ির ভেতর থেকে তাঁর সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রথমে হাতাহাতি এবং পরে সংঘর্ষ শুরু হয়।

দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দল দুটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। একপর্যায়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

পরে মাগরিবের নামাজ চলাকালে জামায়াতের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে শহরের হাইস্কুল মার্কেটে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা ছয়রাস্তা মোড়ের হরিপুর ব্রিজসংলগ্ন এলাকায় গিয়ে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি আব্দুল খালেকের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান।

এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, আমির হামজা তাঁদের দলকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে তাঁরা ছয়রাস্তা মোড়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এ সময় আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে জামায়াতের নেতাকর্মীরা তাঁদের সমাবেশে অতর্কিত হামলা চালান। পরে দলীয় কার্যালয়েও ভাঙচুর করা হয়।

তৌকির আহমেদ দাবি করেন, হামলায় তিনি ও গণঅধিকার পরিষদের আরো দুজন আহত হয়েছেন।

অন্যদিকে সংসদ সদস্য আমির হামজা বলেন, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় একটি কর্মসূচিতে ছিলেন। সেখান থেকে ফেরার পথে তাঁর বাবা-মাকে নিয়ে গালাগালি করা হচ্ছে বলে খবর পান। পরে সদর থানার ওসির গাড়ির পেছনে তাঁর গাড়ি নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে তাঁর গাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

আমির হামজা দাবি করেন, হামলায় তিনি নিজেসহ জামায়াতের সাতজন কর্মী আহত হয়েছেন।

এলাকায় পুলিশ মোতায়েন
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংসদ সদস্যের বাসভবনসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সানা/আপ্র/১৬/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
০৪ অক্টোবর ২০২৬

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি তালাবদ্ধ জরাজীর্ণ ঘরে অ...

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ
০৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ

আসন্ন শারদীয় দুর্গাপূজায় গুজব ও উসকানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপা...

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে