গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাতকড়াসহ পালালো যুবক, বাবা-মায়ের সহায়তায় ফের আটক

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৪:১৯ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৩১ এএম ২০২৬
হাতকড়াসহ পালালো যুবক, বাবা-মায়ের সহায়তায় ফের আটক
ছবি

ছবি সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে এক যুবক হাতকড়া পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সাড়ে তিন ঘণ্টা পর ফের আটক করা হয়েছে। পরে ওই যুবকের বাবা মা ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আটক যুবকের নাম মাহিম। তিনি উপজেলার আন্ধারমানিক দড়িকান্দি এলাকার আলমাছের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মাহিমকে আটকের পর থানায় নিয়ে যাওয়ার জন্য আন্ধারমানিক বাজারে পৌঁছায় পুলিশ। এ সময় হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। পরে তাকে ধরতে পুলিশ ও স্থানীয়রা বিভিন্নস্থানে খোঁজ শুরু করেন।

একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মাহিমকে আটক করা হয়। এ সময় তার বাবা-মাও তাকে আটক করতে সহযোগিতা করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে মাহিমের সঙ্গে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি ওই নারীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের পর তার নতুন স্বামীর কাছে কিছু অন্তরঙ্গ ছবি পাঠানোর ঘটনা নিয়ে অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতেই মাহিমকে আটক করে পুলিশ।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য মাহিমকে থানায় নিয়ে আসতে ফোর্স পাঠানো হয়েছিল। পরে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তার বাবা মায়ের সহোযোগিতায় আমরা তাকে ফের আটক করতে পেরেছি। আইনগত প্রক্রিয়া শেষে মাহিমকে আদালতে পাঠানো হবে।

এসি/আপ্র/১৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই