গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগেরহাটে মায়ের জমি দখলচেষ্টার অভিযোগ, ছেলের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:১৪ এএম ২০২৬
বাগেরহাটে মায়ের জমি দখলচেষ্টার অভিযোগ, ছেলের সংবাদ সম্মেলন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকায় মায়ের নামে দলিলকৃত ১ একর ৮৩ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জমি দখলের চেষ্টা, গাছ কাটতে বাধা, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন জমির দাবিদার মো. আব্দুল কুদ্দুস শেখ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

কুদ্দুস শেখ বলেন, তাঁর মায়ের নামে ৭৮৫/৮৮ নম্বর দলিলে কেনা ১ একর ৮৩ শতক জমি নিয়ে শিবনাথ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, সুব্রত ঘোষ, দিপা ঘোষ ও রত্না ঘোষের সঙ্গে বিরোধ চলছে। এ বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের আদেশ তাঁর মায়ের পক্ষে থাকার পরও প্রতিপক্ষ তা মানছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে ভয়ভীতি দেখান এবং জমির গাছ কাটতেও বাধা দেন। আদালতের আদেশের কথা জানালে তাঁকে প্রাণনাশ ও লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

কুদ্দুস শেখ জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিরোধ মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এ ঘটনায় এর আগে ফকিরহাট থানায় জিআর ১০১/২৪ নম্বর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। ওই সময়ে তাঁর বিরুদ্ধে পাঁচটি নাশকতার মামলা দেওয়া হয় এবং তিনি কারাভোগ করেন বলে দাবি করেন। একই সময়ে স্থানীয় প্রভাবশালী ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দাশের নেতৃত্বে বিভিন্ন সম্পদ দখল ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

কুদ্দুস শেখ বলেন, বর্তমানে তাঁর মায়ের নামে থাকা সম্পত্তি নিয়েও একই ধরনের চাপ ও হয়রানি করা হচ্ছে। তিনি এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে শেখ খাইরুজ্জামান লাভলা, শেখ শহিদুল ইসলাম ও শেখ পলাশ উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৪/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই