গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মেনু

নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ দিনব্যাপী ‘হুমায়ূন মেলা’

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:১৭ এএম ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ দিনব্যাপী ‘হুমায়ূন মেলা’
ছবি

ছবি আজকের প্রত্যাশা

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘অনুভবে এক আকাশ হুমায়ূন’ স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে আয়োজিত হতে যাচ্ছে ‘হুমায়ূন মেলা-১৪৩৩’। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে নতুন কলা ভবনের সামনে মেলাটি আয়োজন করা হবে।

আয়োজকেরা জানান, ৩০ এপ্রিল সকাল থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় থাকবে হুমায়ূন আহমেদের নানান সৃষ্টিকর্ম থেকে নাটক, গান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, হুমায়ূন সাহিত্য আড্ডা, নাগরদোলা, পুতুলনাচ ও হাঁস ধরা প্রতিযোগিতা।

এছাড়াও হুমায়ূন আহমেদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও তাঁর জীবনদর্শন তুলে ধরতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত অভিনেতা ডাঃ এজাজুল ইসলাম, প্রখ্যাত অভিনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অধ্যাপক রহমত আলী, প্রখ্যাত অভিনেত্রী অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি।

মূলত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক)’ কোর্সের অংশ হিসেবে মেলাটি আয়োজন করা হচ্ছে। কোর্সটির তত্ত্বাবধানে রয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো: মাজহারুল হোসেন তোকদার। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ‘স্পিড’।

আয়োজনের বিষয়ে কোর্স তত্ত্বাবধায়ক মো: মাজহারুল হোসেন তোকদার বলেন, শিক্ষার্থীদের ব্যবহারিক কোর্সের অংশ হিসেবেই মেলাটি আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও যেকোনো আয়োজনের প্রতিটি পর্যায়ের কাজ করার সক্ষমতা বৃদ্ধি পাবে। ‘হুমায়ূন মেলা’ আয়োজনে আমাদের উদ্দেশ্য ছিল যেন হুমায়ূন আহমেদের সাহিত্য ও জীবনীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। আমরা আশা করছি, এই মেলার মাধ্যমে সারাদেশে হুমায়ূন আহমেদের শিল্পকর্ম আবার জেগে উঠবে।
সানা/আপ্র/৩০/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে ‘জীবনের রংধনু’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
১৩ জুলাই ২০২৬

টঙ্গীতে ‘জীবনের রংধনু’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে উদীয়মান কবি মো. আলাল সরকারের প্রথম কাব্যগ্রন্থ ‘জীবনের...

গান, কবিতা আর স্মৃতিচারণে মুস্তাফা মনোয়ারকে শ্রদ্ধাঞ্জলি
১১ জুলাই ২০২৬

গান, কবিতা আর স্মৃতিচারণে মুস্তাফা মনোয়ারকে শ্রদ্ধাঞ্জলি

চারুশিল্পী, নাট্যনির্দেশক, শিল্পগবেষক, পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের উজ...

আধুনিক মালয়েশিয়াকে জানতে চার বই
০৩ জুলাই ২০২৬

আধুনিক মালয়েশিয়াকে জানতে চার বই

বইপত্র===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই