গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মেনু

বিশ্বকাপে আফগানিস্তান, টিকিট পেতে ভারতের অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:১৫ এএম ২০২৬
বিশ্বকাপে আফগানিস্তান, টিকিট পেতে ভারতের অপেক্ষায় বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে নবম দল হিসেবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিলো আফগানিস্তান। সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে আর একটি দল। 

 

সেই স্থানের জন্য লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এজন্য তাদের হাতে সময় আর দেড় মাসের একটু বেশি। আয়োজক হওয়ার কারণে আগেই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। 

 

র‌্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে দশটি দল। আয়োজক দুই দল বাদে আগামী ৩০ সেপ্টেম্বরের কাটঅফ টাইমের মধ্যে র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকা দল বিশ্বমঞ্চে খেলবে। 

 

স্বাগতিক হওয়ার সুবাদে জিম্বাবুয়ে সেরা দশের বাইরে থেকেও অংশ নিচ্ছে। আর দক্ষিণ আফ্রিকা সেরা আটের মধ্যে থাকায় নবম স্থানে থাকা একটি দল সুযোগ পাবে, সেই স্থানের জন্য লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে। 

 

বর্তমানে বাংলাদেশ যোগ্য দল হিসেবে ৯ নম্বরেই আছে। তবে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ থাকায় তাদের অবস্থান কিছুটা নড়বড়ে। 

 

কাটঅফ সময়ে বাংলাদেশের ভারত সিরিজ খেলার কথা ছিল। কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতের বাংলাদেশ সফরটি অনিশ্চয়তার ঘেরাটোপের মধ্যে রয়েছে।


মূলত বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট নির্ভর করছে ভারতের ওপরই। ঘরের মাঠ হওয়ায় মেন ইন ব্লুদের হারানোর আশা রয়েছে। আর জয় পেলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করবে তারা। 

 

অবশ্য সূচি চূড়ান্ত করা নিয়ে দুই বোর্ডের মধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। সিরিজটি শেষ পর্যন্ত না হলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে। 

 

তিন ম্যাচের ওয়ানডেতে ভারতীয়রা জিতলে নবম স্থানে থেকে দশম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পাবে তারা। আর ভারত সিরিজ খেলতে না পারলে এবং উইন্ডিজ সেই সিরিজ জিতে গেলে বাংলাদেশকে বড় বিপদেই পড়তে হবে।

ডিসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জিসান-সাব্বিরদের ব্যর্থতার দিনে স্পিনারদের সৌজন্যে এইচপির বড় জয়
০৮ আগস্ট ২০২৬

জিসান-সাব্বিরদের ব্যর্থতার দিনে স্পিনারদের সৌজন্যে এইচপির বড় জয়

জুনাইদ খানের স্লোয়ারে যখন ফিরতি ক্যাচ দিলেন সাব্বির রহমান, দলের অবস্থা টালমাটাল। ইনিংসের বয়স তখনও ১০...

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে
০৮ আগস্ট ২০২৬

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে

বাংলাদেশ সিনিয়র জাতীয় ফুটবল দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও প্রবাসী ফুটবলাররা আসছেন। এএফসি অ-২০ টুর্না...

সাকিবের দেশে ফেরার সুযোগ দেখেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
০৮ আগস্ট ২০২৬

সাকিবের দেশে ফেরার সুযোগ দেখেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া সাকিব আল হাসানের ব্যাপারে কঠোর হওয়ার বার্...

পারেদেসের দিকে নজর ইউরোপের বড় ক্লাবের
০৮ আগস্ট ২০২৬

পারেদেসের দিকে নজর ইউরোপের বড় ক্লাবের

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার ও বোকা জুনিয়র্সের অধিনায়ক লিসান্দ্রো পারেদেসকে দলে ভেড়াতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে