গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কাল আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজর তারকাদের দিকে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ০১:৫৪ এএম ২০২৬
কাল আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজর তারকাদের দিকে
ছবি

ছবি সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বুধবার (১৭ জুন) সকালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে। ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই নজর থাকবে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজসহ দুই দলের তারকা ফুটবলারদের দিকে।

২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই অভিযানে নেতৃত্ব দেন লিওনেল মেসি। এখন বয়স ৩৮ হলেও তাঁর অভিজ্ঞতা ও প্রভাব এখনো আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা হিসেবে বিবেচিত হচ্ছে।

আলভারেজের পাশাপাশি এবার আর্জেন্টিনার আক্রমণভাগে নজর থাকবে তরুণ প্রতিভা নিকো পাজ ও থিয়াগো আলমাদার দিকেও। কোচ লিওনেল স্কালোনি দলে দুটি ভিন্ন কৌশলগত পরিকল্পনা তৈরি করেছেন-একটি মেসিকে কেন্দ্র করে এবং আরেকটি মেসিকে ছাড়াই।

তবে দলকে আরো গভীর পর্যায়ে নিয়ে যেতে হলে মেসির অভিজ্ঞতা ও মুহূর্ত তৈরির ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে আলজেরিয়ার মূল ভরসা অভিজ্ঞ উইঙ্গার রিয়াদ মাহরেজ। বয়সের কারণে আগের মতো ধারাবাহিক না হলেও এখনও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। তাঁর সঙ্গে আক্রমণে নজর কাড়তে পারেন ২০ বছর বয়সী তরুণ প্রতিভা ইব্রাহিম মাজা।

আলজেরিয়ার গোলরক্ষক হিসেবে আলোচনায় আছেন লুকা জিদান, যিনি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে। তিনি জাতীয় দলে জায়গা করে নিয়ে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

রক্ষণভাগে র‌্যামি বেনসেবাইনি ও রায়ান আইত-নুরির মতো খেলোয়াড় থাকায় আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচের পরিকল্পিত পজেশনভিত্তিক ফুটবল খেলতে প্রস্তুত।

সব মিলিয়ে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে অভিজ্ঞতা ও তারুণ্যের দ্বৈরথে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের অপেক্ষা করছেন ফুটবলভক্তরা।

সানা/ডিসি/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই