গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

অবসর ভেঙে বিশ্বকাপে খেলতে প্রস্তুত সুয়ারেস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ০১:০৬ এএম ২০২৬
অবসর ভেঙে বিশ্বকাপে খেলতে প্রস্তুত সুয়ারেস
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের পর কেটে গেছে দেড় বছরের বেশি সময়। দুয়ারে যখন কড়া নাড়ছে বিশ্বকাপ, দেশকে প্রতিনিধিত্ব করার প্রবল ইচ্ছা জেগেছে লুইস সুয়ারেসের মনে। 

 

জাতীয় দলের প্রয়োজনে অবসর ভেঙে আরও একবার মাঠে ফিরতে প্রস্তুত উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ড। ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন সুয়ারেস। 

 

উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতার বিদায় বেশ বিতর্কিত ছিল। ওই সময় কোচ মার্সেলো বিয়েলসার কিছু আচরণ ও নিয়মের কড়াকাড়ি নিয়ে সমালোচনার করেছিলেন তিনি। 

ড্রেসিং রুমে বিভক্তি তৈরি হওয়ার অভিযোগও তোলেন বার্সেলোনার সাবেক ফুটবলার। উরুগুয়ের জার্সিতে ১৪৩ আন্তর্জাতিক ম্যাচে ৬৯ গোল করা সুয়ারেস বলেছেন, ওইসব মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। 

স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের বিশ্বকাপে খেলতে চাওয়ার কথা বলেছেন ৩৯ বছর বয়সী সুয়ারেস। 

“জাতীয় দলের যদি আমাকে প্রয়োজন হয়, কখনো না বলব না, বিশেষ করে বিশ্বকাপ যখন দুয়ারে। তরুণ প্রজন্মকে সুযোগ করে দিতে তখন সরে দাঁড়িয়েছিলাম। এমন কিছু কথা বলেছি, যা বলা উচিত হয়নি। যাদের কাছে ক্ষমা চাওয়ার দরকার ছিল, ইতোমধ্যে চেয়েছি।”


এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার লিগে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন সুয়ারেস। এই বয়সেও নিজের মধ্যে ভালো করার তাড়না অনুভব করছেন তিনি। 

“নিজের মধ্যে এখনও কিছুটা প্রাণশক্তি অনুভব করছি। লড়াই চালিয়ে যাওয়ার তাড়না কাজ করছে। ম্যাচ হারলে কিংবা ভুল পাসের কারণে এখনো ক্ষুব্ধ হলে এবং গোল করার পর সেই আগের মতোই আনন্দ পেলে, এটা স্পষ্টভাবে বোঝা যায়।” 

চারটি বিশ্বকাপে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন সুয়ারেস। ২০১১ সালের কোপা-আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে এবারের বিশ্বকাপ। 

 

৪৮ দলের আসরে ‘এইচ’ গ্রুপে আছে উরুগুয়ে, যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, নবাগত কেপ ভার্দ ও স্পেন।

 


 ডিসি/আপ্র/০৯/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের
০৩ অক্টোবর ২০২৬

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের

ম্যাচের ভাগ্য ততক্ষণে নির্ধারিত হয়েই গেছে। ৩ বলে ২৮ রান করা তো আর সম্ভব নয়! তার পরও হাসান নাওয়াজের ব...

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র
০৩ অক্টোবর ২০২৬

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র

জিনেদিন জিদানের কোচিংয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচে শুরুর বিবর্ণতা ঝেড়ে চমৎকার খেলল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে...

ধারাবাহিক ব্যর্থ মোস্তাফিজের ওপরই আস্থা সালাউদ্দিনের
০৩ অক্টোবর ২০২৬

ধারাবাহিক ব্যর্থ মোস্তাফিজের ওপরই আস্থা সালাউদ্দিনের

এশিয়ান গেমসে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জ পদকও জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের বোলি...

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার
০৩ অক্টোবর ২০২৬

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার

জুভেন্টাসে ইতালিয়ান খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে চান ক্লাবটির প্রধান নির্বাহী জিওভান্নি কার্নেভালি। সেই প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে