গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করতে চান না তামিম

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ২০:১২ এএম ২০২৬
জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করতে চান না তামিম
ছবি

ছবি সংগৃহীত

সবশেষ দুই বিপিএল আসর ঘিরে জলঘোলা কম হয়নি। বিশেষ করে গেল ২০২৫ সালে ফিক্সিং ইস্যু এবং পেমেন্ট ইস্যু নিয়ে আলোচনা ছিল বেশি। সর্বশেষ আসরেও ছিল দল নিয়ে সমালোচনাসহ নানা অব্যবস্থাপনা। 

বর্তমান সভাপতি তামিম ইকবাল জানালেন জোড়াতালি দিয়ে বিপিএল না করার কথা।


আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। 

 

শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।’ তামিম আরও বলেন, ‘আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম।’ 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা বলেন, ‘দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি। একটি আসর খেলে ফেলেছে। (দুই দল সিলেট এবং নোয়াখালী) চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবি নিয়ে নিয়েছিল। 

বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয় আমরা এটা নিশ্চিত করব। 

কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কীভাবে চুক্তি হয় এটায় বিসিবি দিক নির্দেশনা দেবে। যেন প্লেয়াররা বিপদে না পরে।’

 

ডিসি/আপ্র/০৭/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই