গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

টি-টোয়েন্টিতে বড় সুখবর পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯ পিএম, ০৫ মে ২০২৬ | আপডেট: ০৬:১৫ এএম ২০২৬
টি-টোয়েন্টিতে বড় সুখবর পেল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ দল। সিরিজ না জিততে পারলেও আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদে বড় অগ্রগতি দেখিয়েছে টাইগাররা। নতুন তালিকায় এক ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা।

মঙ্গলবার (৫ মে) প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২৫। এই পয়েন্ট নিয়েই তারা উঠে এসেছে আট নম্বরে।

অন্যদিকে, ছয় পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা নেমে গেছে নবম স্থানে। তাদের ঠিক পেছনেই রয়েছে আফগানিস্তান, যাদের পয়েন্ট ২২০। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত, যারা ২৭৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রেখেছে। 

দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে শীর্ষ সাতের মধ্যে।

এই র‍্যাঙ্কিং হালনাগাদে গত এক বছরের পারফরম্যান্সকে পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়েছে, আগের দুই বছরের ম্যাচগুলোর ধরা হয়েছে ৫০ শতাংশ হিসেবে। ফলে সাম্প্রতিক সময়ে যারা ভালো খেলছে, তাদের র‍্যাংকিংয়ে দ্রুত উন্নতি ঘটছে।

এসি/আপ্র/০৫/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
১২ আগস্ট ২০২৬

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নি...

মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস
১১ আগস্ট ২০২৬

মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস

আইএলটি-টোয়েন্টিতে গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুস্তা...

অভিষেকেই ঐতিহাসিক জয় ফর্টিস এফসির
১১ আগস্ট ২০২৬

অভিষেকেই ঐতিহাসিক জয় ফর্টিস এফসির

এএফসি চ্যালেঞ্জ লিগ

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান
১১ আগস্ট ২০২৬

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজ নিজেদের করে নেওয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই