গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘুরে দাঁড়িয়ে মোহামেডানকে হারাল কিংস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০০ এএম ২০২৬
ঘুরে দাঁড়িয়ে মোহামেডানকে হারাল কিংস
ছবি

ছবি সংগৃহীত

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথমার্ধের শেষ দিকে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে সমতায় ফিরল বসুন্ধরা কিংস। ছায়া হয়ে থাকা দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো আলো ছড়ালেন দ্বিতীয়ার্ধে। মোহামেডানকে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে শীর্ষস্থান আরও শক্ত করল বসুন্ধরা কিংস। 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। লিগের প্রথম পর্বে দুই দলের মুখোমুখি লড়াই শেষ হয় গোলশূন্য সমতায়।এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সঙ্গে ব্যবধান ৬ পয়েন্ট করল বসুন্ধরা কিংস; ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্ট ২৮। 

নতুন কোচ আব্দুল কাইয়ুম সেন্টু দায়িত্ব নেওয়ার পর, প্রথম হারের স্বাদ পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। কিংসের বিপক্ষে শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলছিল মোহামেডানই। 

অষ্টাদশ মিনিটে আরিফ হোসেনের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন সৌরভ দেওয়ান। গোলকিপার আনিসুর রহমান জিকো বিপদ বুঝতে পেরে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে পথ আগলে দাঁড়ান। তাড়াহুড়া করে সৌরভের নেওয়া শট তার গায়ে লাগে।


২৮তম মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় সাদাকালো জার্সিধারীরা। 

কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের বাধার মুখে সাইফুল হাসান কোনোমতে টোকায় বল বাড়ান। বাইলাইনের একটু ওপরে বল পেয়ে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফরভ বুলেট শটে জিকোর পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন। 

এত দূরূহ কোণ থেকে গোল হজম করার হতাশায় মাথায় হাত ওঠে জিকোর। বিবর্ণতার খোলস ছেড়ে কিংস বেরিয়ে আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেন বাইলাইনের একটু ওপর থেকে কাটব্যাক করেন বক্সে, ডান পায়ের নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ফাহিম। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ শাণানোর চেষ্টা করতে থাকে। 

৫৯তম মিনিটে মোজাফ্ফরভের কর্নার লাফিয়ে কর্নার করে দেন জিকো। একটু পর পাল্টা আক্রমণে ওঠা কিংসের ফরোয়ার্ড শাহরিয়ার ইমনের শট গোলকিপারে সুজনের পা ছুঁয়ে পোস্টের বাইরে যায়। আড়াল ভেঙে দোরিয়েলতন জ্বলে ওঠেন ৬৮তম মিনিটে। নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাম দিয়ে দিয়ে আক্রমণে ওঠে ফাহিম। 

তার বাড়ানো ক্রস পেয়ে ডান পায়ের ছোঁয়ায় জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগে দোরিয়েলতনের গোল হলো ১৬টি। 

৭৮তম মিনিটে ছোট কর্নারের পর, সোহেল রানার ক্রসে ছোট বক্সের একটু ওপর থেকে ইমন সাইড ভলি করেন, কিন্তু শট ঠিকঠাক না হওয়ায় দারুণ সুযোগ নষ্ট হয় কিংসের। 

একটু পর মোহামেডানের আরিফের দুর্বল ভলি গ্লাভসে জমান জিকো। যোগ করা সময়ে রাকিবের কাটব্যাকে দোরিয়েলতনের শট দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে কর্নার করে দেন সুজন হোসেন। তাতে ব্যবধান না বাড়লেও, মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কিংস।

 

ডিসি/আপ্র/৩০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে