গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিরিজে ফেরার সক্ষমতা আছে বাংলাদেশের, বিশ্বাস শরিফুলের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৬ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৩৩ এএম ২০২৬
সিরিজে ফেরার সক্ষমতা আছে বাংলাদেশের, বিশ্বাস শরিফুলের
ছবি

ছবি সংগৃহীত

 নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে সোমবার দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। 

প্রথম ম্যাচে বাংলাদেশের সেরা পারফমরার শরিফুলের বিশ্বাস, সিরিজে ফিরবে বাংলাদেশ। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সকাল ১১টায়। 

এর আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। সফরকারী নিউজিল্যান্ড দলে একাধিক নিয়মিত ক্রিকেটার না থাকলেও তাদের দ্বিতীয় সারির দল মানতে নারাজ তিনি। 

শরিফুল বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সেকেন্ড বা থার্ড টিম বলে কিছু নেই। যারা খেলছে তারা ঘরোয়া ক্রিকেটে ভালো করেই এখানে এসেছে। 

এখনও আমাদের হাতে দুইটা ম্যাচ আছে। আমাদের সেই সক্ষমতা আছে- ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারব।’ প্রথম ম্যাচে ভুলের কথাও স্বীকার করেছেন এই বাঁ-হাতি পেসার, ‘একটা ম্যাচে হয়তো আমরা কিছু ভুল করেছি। তারা ভালো দল, আমরাও ভালো দল। ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।’


লোয়ার অর্ডারে ব্যাটিং অবদান নিয়ে কাজ হচ্ছে বলেও জানান তিনি। শরিফুল বলেন, ‘আমরা বিষয়টা অনুভব করি এবং এটা নিয়ে কাজ করছি। শেষ ম্যাচে আমি আর নাসুম ভাই যদি আর একটু ভালো করতে পারতাম তাহলে ম্যাচটা আরও ক্লোজ হতে পারত। 

পরের ম্যাচে ব্যাটিংয়েও অবদান রাখার চেষ্টা করব।’ তীব্র গরমে খেলার বিষয়ে শরিফুল বলেন, দলের খেলোয়াড়রা ফিটনেস ক্যাম্প করায় ভালো অবস্থায় আছে। 

তিনি বলেন, ‘আমাদের যারা আছে তারা এশিয়া কাপের পর ফিটনেস ক্যাম্প করেছে। তাই তারা ভালো অবস্থায় আছে। আর যারা টি-টোয়েন্টি থেকে এসেছে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।’ 

সিরিজের বাকি ম্যাচগুলো নিয়েও আত্মবিশ্বাসী শরিফুল, ‘আমাদের বিশ্বাস আছে আমরা কামব্যাক করতে পারব। আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে অবশ্যই ফল আনতে পারব।’

 

ডিসি/আপ্র/১৯/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই