গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৩ মে ২০২৬

মেনু

এবার নিউ জিল্যান্ডের অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৩৯ এএম ২০২৬
এবার নিউ জিল্যান্ডের অপেক্ষায় বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে গোটা দেশ এখন অপেক্ষা করছে ঈদুল ফিতরের। তবে ঈদের আগেই খুশির বড় উপলক্ষ এনে দিয়েছে ক্রিকেট দল। পাকিস্তানকে সিরিজ হারানোর ভালো লাগা সঙ্গী হবে ঈদ উৎসবে। তবে এই উল্লাসে বেশি দিন বুঁদ থাকার উপায় নেই ক্রিকেটারদের। আগামী মাসেই আছে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ। 

তিন সপ্তাহের সফরে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড দল। শুধুই সীমিত ওভারের সিরিজের এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে কিউইরা। বলার অপেক্ষা রাখে না, ওয়ানডে সিরিজটিই বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি ও রেটিং পয়েন্ট বাড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। 

গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর কিছু বেড়েছিল রেটিং পয়েন্ট। এবার র‌্যাঙ্কিংয়ের চার নম্বর দল পাকিস্তানের বিপক্ষে জিতে রেটিং পয়েন্ট বেড়েছে ৩। ক্যারিবিয়ানদের টপকে র‌্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছে মেহেদী হাসান মিরাজের দল। নিউ জিল্যান্ডকে হারাতে পারলে পুরস্কার মিলবে আরও বেশি। 

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে কিউইদের অবস্থান যে এখন দ্বিতীয়। বাংলাদেশের জন্য আরও সম্ভাবনার হাতছানি থাকবে আইপিএলের কারণেও। 

নিউ জিল্যান্ডের শীর্ষ ক্রিকেটারদের অনেকেই তখন ব্যস্ত থাকবেন ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে। অধিনায়ক মিচেল স্যান্টনার থেকে শুরু করে রাচিন রাভিন্দ্রা, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ফিন অ্যালেন, কাইল জেমিসন, জেকব ডাফি, লকি ফার্গুসনরা ব্যস্ত থাকবেন আইপিএলে। তারা বাংলাদেশ সফরে আসবেন না প্রায় নিশ্চিতভাবেই।


একই সঙ্গে ওই সময়ে চলবে পাকিস্তান সুপার লিগও। সেখানে ব্যস্ত থাকবেন মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেল। তাদেরও বাংলাদেশে আসার সম্ভাবনা সামান্যই। কাজেই বাংলাদেশের সামনে র‌্যাঙ্কিংয়ে অবস্থান মজবুত করার দারুণ সুযোগ থাকবে তখন। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগেই মিরাজ বলেছিলেন, সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়া ভাবনাতেই তারা পরিকল্পনা সাজাচ্ছেন। সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ক আবারও বললেন, র‌্যাঙ্কিং ভাবনায় রেখেই সামনে এগোতে চান তারা। 

“আমাদের লক্ষ্য রাখতে হবে, পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পয়েন্ট আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মাথায় রাখতে হবে যে, ২০২৭ বিশ্বকাপে আমাদের কোয়ালিফাই করতে হবে। 

 

এজন্য প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক জরুরি। আমরা ওভাবেই চিন্তা করব যে, কীভাবে আমরা সিরিজ জিততে পারি, ম্যাচ জিততে পারি।” নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ১৭, ২০ ও ২৩ এপ্রিল। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি ২৭, ২৯ এপ্রিল ও ২ মে। 

সিরিজের তারিখ ঘোষণা করা হলেও ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। তবে জানা গেছে, ওয়ানডে সিরিজটি হবে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে।

 

ডিসি/আপ্র/১৬/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জামালের দুর্দান্ত গোলের পরও নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান
১২ মে ২০২৬

জামালের দুর্দান্ত গোলের পরও নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান

ফেডারেশন কাপে আজ ছিল মোহামেডান ও ব্রাদার্সের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচে মোহামেডান ২-১ গোলে...

ব্রাজিলের বিশ্বকাপ প্রাথমিক দলে নেইমার
১২ মে ২০২৬

ব্রাজিলের বিশ্বকাপ প্রাথমিক দলে নেইমার

আর মাত্র এক মাসের অপেক্ষা, তারপরেই পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপের। ঠিক এই মাহ...

নাহিদ রানার আগুনে ছারখার পাকিস্তান, রোমাঞ্চর টেস্ট জয় বাংলাদেশের
১২ মে ২০২৬

নাহিদ রানার আগুনে ছারখার পাকিস্তান, রোমাঞ্চর টেস্ট জয় বাংলাদেশের

নাহিদ রানা বল হাতে ছুটছেন, চারপাশ প্রকম্পিত তখন ‘নাহিদৃনাহিদ’ চিৎকারে। গ্যালারিতে দর্শক মেরেকটে হাজা...

আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না: সাকিব আল হাসানv
১২ মে ২০২৬

আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না: সাকিব আল হাসানv

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই