গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:১৩ এএম ২০২৬
নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (সিএসএ) চলতি মৌসুমের জন্য ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে। আসন্ন মৌসুমে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডকে নিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা। 

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিএসএ। মৌসুমের শুরুতে সেপ্টেম্বরের মাঝামাঝি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল।


অস্ট্রেলিয়া সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে সফর। ১৫-১৯ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট এবং ২৩-২৭ নভেম্বর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। 

এরপর ১-৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ইস্ট লন্ডন, গকেবেরহা ও কেপটাউনে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবশেষে ১০-১৩ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে কিম্বারলি, বেনোনি ও সেঞ্চুরিয়নে। 

বাংলাদেশ সিরিজ খেলে ইংল্যান্ডকে অতিথিয়েতা দেবে প্রোটিয়ারা। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেটসি মোসেকি বলেন, ‘অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে স্বাগত জানাতে মুখিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। 

আসন্ন মৌসুম টেস্ট ও ওয়ানডে এই দুই সংস্করণেই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

ডিসি/আপ্র/২৩/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই