গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:২৭ এএম ২০২৬
বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার
ছবি

ছবি সংগৃহীত

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। এরপর গেল দুই বছর ধরে দায়িত্ব সামলেছেন। তবে আর এই পদে থাকতে আগ্রহী নন লিপু। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন না করার কথা জানিয়ে দিয়েছেন লিপু।

চুক্তি অনুযায়ী, প্রধান নির্বাচক হিসেবে তার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। বিসিবি অবশ্য চাচ্ছিল তাকে আরো লম্বা সময়ের জন্য। তবে পারিবারিক কারণে লিপু দীর্ঘ চুক্তিতে আগ্রহী নন। যে কারণে প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাচ্ছে খুব দ্রুতই।

এরই মধ্যে খবর, সাবেক নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে বিসিবি। মূলত ক্রিকেট অপারেশন্স থেকেই এমনটা জানানো হয়েছে বাশারকে। সংবাদমাধ্যমকে  বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

যদিও বাশার এখনই প্রস্তাব গ্রহণ করছেন না বলে জানা গেছে। আরো কিছু দিন সময় চেয়েছেন। তবে আগ্রহী রয়েছেন প্রধান নির্বাচক হতে। সেক্ষেত্রে বলা যাচ্ছে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বাশার।

এসি/১৮/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই