গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে ভারত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৫০ এএম ২০২৬
বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে ভারত
ছবি

ছবি সংগৃহীত

‘১৬৯ রান করেই যখন ১২৪ রানের জয় ধরা দেয়, বোঝাই যাচ্ছে কতটা পাগলাটে ম্যাচ’, ম্যাচ শেষে ধারাভাষ্যকার সাঞ্জায় মাঞ্জরেকারের কণ্ঠেই ফুটে উঠল ম্যাচের বাস্তবতা। তবে পাগলাটের চেয়ে বলা যেতে পারে দাপট। ভারতের দাপট। মূল জাতীয় দল নিয়েই খেলছে তারা, শ্রীলঙ্কার খেলছে দ্বিতীয় সারির দল। শক্তি-সামর্থ্যে ব্যবধান তাই ছিল অনেক। ব্যাটে-বলে সেই ব্যবধান বড় নির্মমভাবে বুঝিয়ে দিল গত দুইবিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এশিয়া গেমস ক্রিকেটের সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে সোনার পদকের লড়াইয়ে জায়গা করে নিল ভারত। 

 

সেখানে আগে থেকেই চিরপ্রতিদ্বন্দ্বিদের অপেক্ষায় পাকিস্তান। জাপানের আইচির নিশিনে বৃহস্পতিবার ভারত ২০ ওভারে তোলে ১৬৯ রান। ব্যাটিংয়ের জন্য ভীষণ দুরূহ উইকেটে ৪৬ বলে ৮০ রানের অসাধারণ অপরাজিত ইনিংস খেলেন ইশান কিষান। রান তাড়ায় স্রেফ শ্রীলঙ্কার ব্যাটিং ধসে পড়ে শুরু থেকেই। ৯.৫ ওভারে ৪৫ রানেই বিধ্বস্ত হয় তাদের ইনিংস।


টি-টোয়েন্টিতে অনায়াসেই শ্রীলঙ্কার সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। আগের সর্বনিম্ন ছিল ৭৭। এত কম ওভারেও আগে কখনও গুটিয়ে যায়নি তারা। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের উইকেটেই হয় এই ম্যাচটি। টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। আভিশেক শার্মা বিদায় নেন একটি ছক্কা মেরে, তিনে নেমে সাঞ্জু স্যামসনও টিকতে পারেননি। তার পরও পাওয়ার প্লেতে দল ভালো রান করতে পারে মূলত বৈভাব সুরিয়াভানশির সৌজন্যে।


উইকেটে টার্ন ছিল শুরু থেকেই। বল কোনোটি লাফিয়েছে বিপজ্জনকভাবে, কোনোটি হয়েছে নিচু। এর মধ্যেও দুর্দান্ত কিছু শটে ৬ চার ও ২ ছক্কায় ২১ বরে ৩৮ রান করেন ১৫ বছর বয়স ব্যাটসম্যান। ভারতের ইনিংসের বাকি পুরোটুকু বলা যায় কিষানের গল্প। লম্বা সময় সঙ্গী পান কাউকে, কোনো জুটি ছাড়ায়নি ৩৫ রান। কিন্তু এক প্রান্তে দারুণ খেলে দলকে এমন স্কোরে নিযে যান তিনি, এই উইকেটে যা বড় রান। রান তাড়ায় প্রথম ওভার থেকেই মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা। 

জাসপ্রিত বুমরাহ প্রথম ওভারেই উইকেট নেন দুটি। এরপর আর একজন ব্যাটসম্যানও দাঁড়াতে পারেননি। চারে নেমে দুই ছক্কায় ১৫ রান করেন নিয়ানিদু ফার্নান্দো। আর কোনো ব্যাটার দুঅঙ্ক স্পর্শ করতে পারেননি। রান আউট হন তিনজন লঙ্কান ব্যাটসম্যান। ১০ ওভারের আগেই শেষ ইনিংস্ ব্রোঞ্জের লড়াইয়ে শনিবার লঙ্কানরা লড়বে বাংলাদেশের বিপক্ষে। সেদিনই ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান।


সংক্ষিপ্ত স্কোর:


ভারত: ২০ ওভারে ১৬৯/৭ (সুরিয়াভানশি ৩৮, আভিষেক ৭, স্যামসন ৭, শ্রেয়াস ১৩, কিষান ৮০*, আকসার ৮, তিলাক ২, দুবে ৩, ওয়াশিংটন ৭*; রাত্নায়েকে ৪-০-৩২-২, আরাচ্চিগে ৪-০-২৮-২, বিনুরা ৩-০-৩৭-০, সাহান ২-০-১৭-১, ভিয়াসকান্থ ১-০-৯-০, ক্রুসপুলে ৪-০-২৫-১, নুয়ানিদু ২-০-২০-১)।


শ্রীলঙ্কা: ৯.৫ ওভারে ৪৫ (সিনেথ ০, ক্রুসপুলে ০, সোহান ০, নুয়ানিদু ১৫, আরাচ্চিগে ৯, বান্দারা ০, কারুনারাত্নে ৪, সাহান ১, রাত্নায়েকে ৫, ভিয়াসকান্থ ০*, বিনুরা ০; বুমরাহ ২-০৭-২, আকসার ৩-১-৮-২, ওয়াশিংটন ৩-১-১৮-১, বিষ্ণই ১-০-৪-০, আভিশেক ০.৫-০-২-২)।

ডিসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ
০১ অক্টোবর ২০২৬

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপটা যেন দুঃস্বপ্নের মতোই কাটলো। প্রথম দুই ম্যাচে ৪ গোল হজম করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব...

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড
০১ অক্টোবর ২০২৬

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড

যুক্তরাষ্ট্রের ফুটবলে বয়সের বেশ কিছু রেকর্ডেই জ্বলজ্বল করছে ক্যাভিন সলিভানের নাম। কিশোর এই প্রতিভা এ...

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়
০১ অক্টোবর ২০২৬

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়

বলিভিয়াকে অনায়াসে হারিয়ে ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে ছাড়া পথ চলা শুরু হলো আর্জেন্টিনার। আক্রমণাত্ম...

রিয়ালে ফিরলেও দুই দিন ধরে অনুশীলনে নেই এমবাপে
০১ অক্টোবর ২০২৬

রিয়ালে ফিরলেও দুই দিন ধরে অনুশীলনে নেই এমবাপে

কিলিয়ান এমবাপেকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফ্রান্সের হয়ে খেলার সময় বাঁ হাঁটুতে চোট পাওয়ার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে