গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১১ বছর বয়সেই ইতিহাস গড়লেন দাবাড়ু বোধনা শিবানাবন্দন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৮ এএম ২০২৬
১১ বছর বয়সেই ইতিহাস গড়লেন দাবাড়ু বোধনা শিবানাবন্দন
ছবি

ছবি সংগৃহীত

মাত্র ১১ বছর বয়সেই দাবার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের বোধনা শিবানাবন্দন। উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত ৪৬তম দাবা অলিম্পিয়াডে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ইতিহাসের সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টার হয়েছেন তিনি।

উত্তর-পশ্চিম লন্ডনের বাসিন্দা বোধনা এবারের দাবা অলিম্পিয়াডে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। রোববার শেষ হওয়া প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নারীদের দাবায় সর্বোচ্চ খেতাব অর্জন করেন এই বিস্ময়বালিকা।

তবে এত অল্প বয়সে ইতিহাস গড়েও থেমে থাকতে চান না বোধনা। আন্তর্জাতিক দাবা ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরো বড় সাফল্যের স্বপ্নের কথা জানিয়েছেন তিনি।

বোধনা বলেন, ‘আমি খুশি যে এটা করতে পেরেছি। তবে আমি এখানেই থেমে যেতে চাই না। সামনে এগিয়ে যেতে চাই এবং ইতিহাস সৃষ্টি করে যেতে চাই।’

এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় কোনো চাপ অনুভব করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে বোধনা জানান, তিনি মূলত খেলাটি উপভোগ করার চেষ্টা করেছেন।

তার ভাষায়, ‘আসলে তেমনটা নয়। আমি শুধু উপভোগ করার চেষ্টা করেছি।’

এটি বোধনার দ্বিতীয় দাবা অলিম্পিয়াড। আগের আসরের সঙ্গে এবারের অভিজ্ঞতার তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘আগেরবারের সঙ্গে অনেকটাই একই রকম মনে হয়েছে। শুধু এবার আমি অন্য বোর্ডে খেলেছি।’

এর আগেও একাধিক রেকর্ড গড়েছেন এই খুদে দাবাড়ু। ব্রিটেনের সর্বকনিষ্ঠ নারী দাবা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি যেকোনো খেলায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদ হওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর।

মাত্র ১০ বছর ৫ মাস ৩ দিন বয়সে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে হারিয়ে আলোচনায় আসেন বোধনা। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের তথ্য অনুযায়ী, ওই জয়ের মাধ্যমে মার্কিন দাবাড়ু কারিসা ইপের আগের রেকর্ড ভেঙে দেন তিনি।

২০১৯ সালে ১০ বছর ১১ মাস ২০ দিন বয়সে একজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে রেকর্ড গড়েছিলেন কারিসা। বোধনা আরো কম বয়সে সেই কৃতিত্ব অর্জন করেন।

এবার সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করে নিজের সাফল্যের তালিকায় আরো একটি উল্লেখযোগ্য অর্জন যোগ করলেন ইংল্যান্ডের এই প্রতিভাবান দাবাড়ু।

এসি/আপ্র/২৯/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

না খেলে সেমিফাইনালে উঠলো বাংলাদেশও
২৯ সেপ্টেম্বর ২০২৬

না খেলে সেমিফাইনালে উঠলো বাংলাদেশও

এশিয়ান গেমসে না খেলে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলও। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশ...

টানা দ্বিতীয় হার বাংলাদেশের
২৮ সেপ্টেম্বর ২০২৬

টানা দ্বিতীয় হার বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপে জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে...

নেতৃত্ব ছাড়তে চাওয়া জ্যোতি অধিনায়ক হিসেবেই অস্ট্রেলিয়ায় যাবেন
২৮ সেপ্টেম্বর ২০২৬

নেতৃত্ব ছাড়তে চাওয়া জ্যোতি অধিনায়ক হিসেবেই অস্ট্রেলিয়ায় যাবেন

গত এশিয়া কাপ থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছে জাতীয় নারী ক্রিকেট দল। বিশেষ করে হেড কোচ সার...

‘সুপার সানডে’তে ৬ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে ইতিহাস
২৮ সেপ্টেম্বর ২০২৬

‘সুপার সানডে’তে ৬ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে ইতিহাস

একই দিনে তিনটি ওয়ানডে ম্যাচ, আর ছয়টি সেঞ্চুরি। ৫০ ওভারের ক্রিকেটে এমন দৃশ্য আগে দেখা যায়নি। ভারত-ওয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে