গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩৫ এএম ২০২৬
৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

জাপানকে হারালেই কাবাডিতে পদক নিশ্চিত হতো বাংলাদেশের। তাই বিকেলে নাগোয়ার টোকাই ডরি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশি কর্মকর্তা ও সাংবাদিকরা ভিড় জমিয়েছিলেন। জাপানের কাছে হেরে কাবাডি দলের পদক যখন অনিশ্চয়তায়, তখনই খবর আসে উশুতে পদক পেল বাংলাদেশ। 

 

 

যা ৪০ বছর পর এশিয়ান গেমসে লাল-সবুজের কোনো প্রতিনিধির ব্যক্তিগত পদক। নারী ৫২ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের উশু খেলোয়াড় জিন্নাত আক্তার সেমিফাইনালে উঠেছেন। টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও কাবাডির মতো উশুতে সেমিফাইনালে পরাজিত অ্যাথলেটও ব্রোঞ্জ পদক পান। 

 

এশিয়ান গেমসেও এই নিয়ম প্রযোজ্য বলে জানান বাংলাদেশ উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু, ‘কোয়ার্টার ফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার প্রতিযোগী ফ্লোরেন্তিনা থারিসা ওভার ওয়েট ছিলেন।

 এজন্য সে ডিসকোয়ালিফাইড হওয়ায় আমাদের জিন্নাত সেমিফাইনালে উঠার পাশাপাশি ব্রোঞ্জ জিতেছে।’


২০২৫ সালে ইসলামিক সলিডারিটি গেমসে উশুতে বাংলাদেশ পদক পেয়েছে এমন খবর রটিয়েছিল। পরবর্তীতে জানা যায়, ওই ইভেন্টে প্রতিযোগির সংখ্যা কম থাকায় ব্রোঞ্জের জন্য আলাদা ম্যাচ খেলতে হবে। তাই আজ অন্তত ব্রোঞ্জ জয়ের খবর পাওয়ার পর খানিকটা সংশয় ছিল অনেকের মনে। এবার বাংলাদেশ উশুর সাধারণ সম্পাদক ও দলটির কোচ দিলুর ভাষ্য, ‘ছয় জনের কম হলে ব্রোঞ্জের জন্য আলাদা ম্যাচ হয়। এই ইভেন্টে ১৫ জন প্রতিযোগী, তাই সেমিফাইনালে পরাজিত খেলোয়াড়রাও ব্রোঞ্জ পাবে।’ 


এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ বলেন, ‘উশুর সাধারণ সম্পাদক পদকের বিষয়টি আমাদের রিকনফার্ম করেছে। এশিয়ান গেমসে সেমিফাইনালিস্ট পদক পায়। জিন্নাতের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে, সেই হিসেবে পদকও নিশ্চিত বলা যায়। 

আয়োজক কমিটির সাথে এখনও আলাপ হয়নি, তবে পদক নিশ্চিত।’ ৫২ কেজি নারী ইভেন্টে ১৫ জন খেলোয়াড় নকআউট পদ্ধতিতে প্রি কোয়ার্টার খেলে। বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে জিন্নাত এই রাউন্ডে বাই পান। কোয়ার্টারে তার প্রতিপক্ষ হয় ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা। যিনি প্রি কোয়ার্টারে ফিলিপাইনের কিলাপোকে পরাজিত করেন। ২০ সেপ্টেম্বর ফ্লোরেন্তিনা খেলায় অংশগ্রহণ করলেও আজ তিনি অযোগ্য হয়েছেন। 

ফলে বাংলাদেশের জিন্নাত না খেলেই এশিয়াডের পদক পাচ্ছে।  ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ ব্রোঞ্জ জিতেছিলেন। এটি ছিল এখন পর্যন্ত ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের একমাত্র পদক। এরপর বাংলাদেশ কাবাডি ও ক্রিকেটে পদক পেলেও সেটা ছিল দলীয় ডিসিপ্লিন। চার দশক পর এশিয়াডে আরেকটি ব্যক্তিগত পদক পাচ্ছে বাংলাদেশ। যদিও কোনো ম্যাচে লড়াই না করেই!

ডিসি/আপ্র/২২/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা
১০ নভেম্বর ২০২৬

সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের পাল্লা একটু ভারি। তাই বলে লঙ্কানদের সহজ প্রতিপ...

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল
১০ নভেম্বর ২০২৬

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছে...

ফন ডাইক ও ব্রবিকে হারাল নেদারল্যান্ডস
১০ নভেম্বর ২০২৬

ফন ডাইক ও ব্রবিকে হারাল নেদারল্যান্ডস

পুরোপুরি ফিট না থাকায় নেশন্স লিগের দুই ম্যাচের দল থেকে অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ব্রায়ান ব্রবিকে সরি...

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
১০ নভেম্বর ২০২৬

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

দুই বছর বিরতির পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই