গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিগ ব্যাশকে বিদায় বলে কোচিংয়ে ওয়েড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩০ এএম ২০২৬
বিগ ব্যাশকে বিদায় বলে কোচিংয়ে ওয়েড
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ আগেই চুকিয়ে ফেলা ম্যাথু ওয়েড এবার বিদায় বলে দিলেন বিগ ব্যাশকে। কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান।

গত বছর হোবার্ট হারিকেন্সে খেলার পাশাপাশি অস্ট্রেলিয়ার পুরুষ দলের পরামর্শক হিসেবে কাজ করেন ওয়েড। তবে ২০২৬-২৭ মৌসুম শুরুর আগে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দিলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

২০২১ সালে অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওয়েড। ২০২৪ সালের আসরের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। এরপর শুরু করেন কোচিং ক্যারিয়ার। সম্প্রতি অস্ট্রেলিয়ার পুরুষ দলের সাদা বলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

২০২৪ সালের মার্চে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দেন ওয়েড। এরপর তাসমানিয়ার হয়ে ওয়ানডে কাপ ও হোবার্টের হয়ে বিগ ব্যাশে প্রতিনিধিত্ব করছিলেন তিনি। এই সময়ে ওয়ানডে কাপে কেবল ১০টি ম্যাচ খেলেন বাঁহাতি ব্যাটসম্যান। যার সবশেষটি গত মার্চে, নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে।

তাসমানিয়ার হয়ে ওয়ানডে কাপে প্রতিনিধিত্বের অধ্যায়ও শেষ করলেন ওয়েড। তাতে শেষ হলো তার ১৯ বছরের পেশাদার ক্যারিয়ার।

২০১১-১২ মৌসুমে মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশে অভিষেক হয় ওয়েডের। তখন তার সতীর্থ ছিলেন শেন ওয়ার্ন। স্টার্সের হয়ে ১৬টি ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে ১৩টি ম্যাচ খেলার পর নিজ রাজ্য তাসমানিয়ার দল হোবার্ট হারিকেন্সে ফিরে যান তিনি। দলটির জার্সিতে খেলেন ৯০টি ম্যাচ।

বিগ ব্যাশে মোট ১১৯ ম্যাচে ১৪২.৩৫ স্ট্রাইক রেটে ২ হাজার ৯৭৮ রান করেছেন ওয়েড। একটি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি আছে তার ১৯টি। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় নবম স্থানে তিনি।

হোবার্টের হয়ে দুই হাজার রান করা তিন ব্যাটসম্যানের একজন ওয়েড। দলটির জার্সিতে তার রান ২ হাজার ৪৪৬। তালিকায় তার ওপরে আছেন ডার্সি শর্ট (২ হাজার ৭০৬) ও বেন ম্যাকডারমট (৩ হাজার ১৮৪)।

তবে তার ক্যারিয়ার সেরা ১৩০ রানের অপরাজিত ইনিংসের চেয়ে বড় ইনিংস খেলতে পারেননি হোবার্টের আর কেউ। ২০২৪-২৫ মৌসুমে হোবার্টের প্রথম বিগ ব্যাশ শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

ঘরোয়া ক্রিকেটে পাঁচটি স্টেট শিরোপা জিতেছেন ওয়েড, সবগুলোই ভিক্টোরিয়ার হয়ে। এর মধ্যে রয়েছে চারটি শেফিল্ড শিল্ড শিরোপা—২০০৮-০৯, ২০০৯-১০, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমে এবং ৫০ ওভারের একটি শিরোপা, ২০১০-১১ মৌসুমে।

 


ডিসি/ আপ্র/১৭/০৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন আকবর আলি। সেই আকবর এবার প্রথমবারের মতো বিদেশি ফ্...

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার

বিপিএলে দুর্নীতিবিরোধী বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আরও দুইজনের বিরুদ্ধে। তাদের একজন আব্দুল...

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সোনাল দিন...

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ছয় গোল খেল বাংলাদেশ
১৭ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ছয় গোল খেল বাংলাদেশ

একাদশে ছয় পরিবর্তন এনে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুতে উজ্জীবিত ফুটবল খেলল বাংলাদেশ। অভাবনীয় কিছু করতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে