গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৪ এএম ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের
ছবি

ছবি সংগৃহীত

এমনিতেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে তলানিতে আছে পাকিস্তান। এজবাস্টন টেস্টে মন্থর ওভার রেটের কারণে এবার পয়েন্টও কাটা গেছে তাদের। তাতে অন্যদের চেয়ে আরও পিছিয়ে পড়েছে এশিয়ার দলটি। আইসিসি সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার কম করেছে পাকিস্তান। এর শাস্তি হিসেবে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, মন্থর ওভারের কারণে বাবর আজমদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।


আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে কম করা প্রতি ওভারের জন্য ওই দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। এক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা হতে পারে ৫০ শতাংশ। একই সঙ্গে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি ওভার কমের জন্য ওই দলের এক পয়েন্ট করে কাটা হয়। আইসিসির ম্যাচ রেফারি রাঞ্জান মাদুগালের দেওয়া শাস্তি মেনে নেন পাকিস্তান অধিনায়ক বাবর। তাতে আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন হয়নি।


এবার ইংল্যান্ড সফরে গিয়ে একটি টেস্টেও হার এড়াতে পারেনি পাকিস্তান। 

এজবাস্টনে তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটে হারে তারা। এই প্রথম দেশটির মাটিতে হোয়াইটওয়াশড হয় দলটি। লিডসে প্রথম টেস্টে হারের পরই টেবিলে আট থেকে নয় নম্বরে নেমে যায় পাকিস্তান। শাস্তির পর তাদের পয়েন্ট এখন মাত্র ৪.৬৩ শতাংশ। আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের হার ২০.৮৩। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে পাকিস্তানের আর দুটি সিরিজ বাকি আছে। 

চলতি বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০২৭ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী সিরিজ বাংলাদেশের বিপক্ষে, চলতি বছরের অক্টোবরে। টেস্ট ক্রিকেটে ভয়াবহ এক সময় কাটছে পাকিস্তানের। 

 

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এখন পর্যন্ত নয়টি টেস্ট খেলে মাত্র দুটি জিততে পেরেছে তারা। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পর দলে বড় ধরনের পরিবর্তন আনে পাকিস্তান। মোহাম্মাদ রিজওয়ান, সালমান আলি আগা ও ইমাম-উল-হাকসহ সাত ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেয় তারা। একই সঙ্গে টেস্ট দলের প্রধান কোচ সারফারাজ আহমেদ এবং বোলিং কোচ উমার গুলকেও সরিয়ে দেওয়া হয়।

ডিসি/আপ্র/১৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আইপিএলে কোচিং ‘অভিষেক হচ্ছে’ ভাস ও মিশ্রার
১৪ সেপ্টেম্বর ২০২৬

আইপিএলে কোচিং ‘অভিষেক হচ্ছে’ ভাস ও মিশ্রার

প্রথমবারের মতো আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে জায়গা পেয়েছেন চামিন্দা ভাস ও অমিত মিশ্রা। ক...

১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি
১৪ সেপ্টেম্বর ২০২৬

১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি

ম্যাচের শুরুর দিকেই ১০ জনের দলে পরিণত হলো ম্যানচেস্টার সিটি। ওই ধাক্কার পর আক্রমণে আর তাদের স্বরূপে...

কেইনের গোলে জয়ে ফিরল বায়ার্ন
১৪ সেপ্টেম্বর ২০২৬

কেইনের গোলে জয়ে ফিরল বায়ার্ন

বুন্ডেসলিগায় মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন হ্যারি কেইন। তার ওই গোলেই ঘরোয়া লিগে জয়ের পথে ফিরল বায়ার্...

ব্যালন দ’র জয়ে এমবাপের চেয়ে নিজেকে এগিয়ে রাখছেন ইয়ামাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্যালন দ’র জয়ে এমবাপের চেয়ে নিজেকে এগিয়ে রাখছেন ইয়ামাল

ব্যালন দ’র জয়ের লড়াইয়ে কিলিয়ান এমবাপেকেই একমাত্র প্রতিদ্বন্দ্বী মনে করেন লামিন ইয়ামাল। এমনকি এই দ্বৈ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই