গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০০ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:২৪ এএম ২০২৬
মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়
ছবি

ছবি সংগৃহীত

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে ম্যাচে পেনাল্টি মিস করে দলকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেন তিনি। শেষ পর্যন্ত ন্যাশভিলের কাছে ৪-১ গোলে বড় ব্যবধানে হেরেছে মায়ামি।

রোববার ভোরে ন্যাশভিলের মাঠে ম্যাচের ১৭তম মিনিটে অ্যান্ডি নাহারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৩তম মিনিটে পেনাল্টি পায় মায়ামি। স্পটকিক নিতে এগিয়ে যান মেসি। তবে তার শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে। ফিরতি বলে সার্জিও রেগিলন গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে সমতায় ফেরে মায়ামি। কিন্তু পরের মিনিটেই হানি মুখতারের গোলে আবার এগিয়ে যায় ন্যাশভিল।

এরপর ৫৬তম মিনিটে ব্যাকহিলের দারুণ ফিনিশিংয়ে গোল করেন স্যাম সারিজ। এতে ন্যাশভিলের লিড দাঁড়ায় ৩-১। ৬৩তম মিনিটে মায়ামির গোলরক্ষক রোকো রিওস-নোভোর ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন মুখতার। ন্যাশভিলের জয় তখন কার্যত নিশ্চিত হয়ে যায়।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ন্যাশভিল। এই হারের মধ্য দিয়ে মায়ামির সাত ম্যাচের অপরাজিত থাকার ধারাও শেষ হলো।

মেসি এই ম্যাচে গোল করতে পারেননি। তার পেনাল্টি ঠেকিয়ে দেন শোয়াকে। ন্যাশভিলের বিপক্ষে এটি মায়ামির জন্য বড় ধাক্কা হয়ে আসে, বিশেষ করে ম্যাচে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হওয়ার পর।

এসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের
২২ অক্টোবর ২০২৬

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ফাইনালে উঠতে জয়ের বিকল্প ছিল না। টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ৪১ রানের ব্যবধ...

ভারতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি
২১ অক্টোবর ২০২৬

ভারতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি

জাতীয় দলের হয়ে সবশেষ খেলার পর পেরিয়ে গেছে দেড় বছরের বেশি সময়। বারবার উপেক্ষিত হলেও ভারতের প্রতিনিধিত...

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি
২১ অক্টোবর ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি

প্রথমার্ধে আক্রমণে একচেটিয়া দাপট দেখাল পিএসজি। জোয়ান গার্সিয়ার দারুণ সব সেভের মাঝেই এগিয়ে গেল তারা।...

ম্যানচেস্টার সিটির গোল উৎসবে ফোডেনের হ্যাটট্রিক
২১ অক্টোবর ২০২৬

ম্যানচেস্টার সিটির গোল উৎসবে ফোডেনের হ্যাটট্রিক

চোটাক্রান্ত অ্যান্টোয়ান সেমেনিও ও আর্লিং হলান্ডের শূন্যতা বুঝতেই দিলেন না ফিল ফোডেন। দারুণ এক হ্যাটট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 9 ঘন্টা আগে