গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুলাইয়ের ‘নীরব বিপ্লবীদের’ প্রতি নাহিদের কৃতজ্ঞতা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮ পিএম, ০৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:৩১ এএম ২০২৬
জুলাইয়ের ‘নীরব বিপ্লবীদের’ প্রতি নাহিদের কৃতজ্ঞতা
ছবি

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম -ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের পর খালি হাতে ঘরে ফিরে যাওয়া ‘বিপ্লবীদের’ প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই কোনো রাজনৈতিক দলের একক সম্পদ নয়; এটি ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলন।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পাঁচ শতাধিক ব্যক্তিকে ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা পাঠিয়ে কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যাঁদের কাছে তিনি বার্তা পাঠিয়েছেন, তাঁদের প্রত্যেককে তিনি ‘এক দফার আসল ঘোষক ও জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম জুলাই আন্দোলনে সাধারণ মানুষের অবদানের কথা তুলে ধরেন।

তিনি লিখেছেন, জুলাইয়ে তাঁর জন্য দোয়া করা, মুক্তির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা, গান গাওয়া, ছবি আঁকা, রাস্তায় পানি এগিয়ে দেওয়া, আহতদের হাসপাতালে নেওয়া এবং চিকিৎসায় সহযোগিতা করা-এমন অসংখ্য মানুষ ছিলেন, যাঁদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না।

নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এমনকি যারা কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তারাও জুলাইয়ে অংশ নিয়েছিলেন। তাঁদের অনেকেই আন্দোলনের পর আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

তিনি লিখেছেন, জুলাইয়ের পর এসব মানুষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হননি। অথচ জুলাইয়ের অর্জনকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগাভাগির বিষয় হিসেবে দেখা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, “বিএনপির ভাগ কত, এনসিপির ভাগ কত, জামায়াতে ইসলামীর ভাগ কত-এভাবেই জুলাইয়ের স্টেক ভাগাভাগি হয়েছে এবং হচ্ছে।”

তিনি আরো বলেন, জুলাই শুধু রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতাকর্মীদের ছিল না। এটি ছিল সর্বস্তরের সাধারণ মানুষের আন্দোলন-রাজনীতিবিমুখ মানুষ, তরুণ প্রজন্ম ও পরিবর্তন প্রত্যাশী সবার অংশগ্রহণের ফল।

নাহিদ ইসলাম লিখেছেন, আন্দোলনের পর এসব মানুষকে আর মিছিল-মিটিং, সভা-সেমিনার বা কোনো সংবর্ধনা অনুষ্ঠানে দেখা যায় না। তারা নিজেদের ঘরে ফিরে গেছেন।

তিনি জানান, এসব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাবনা থেকেই গত কয়েক দিনে যতটা সম্ভব তাঁদের বার্তা পাঠিয়েছেন। অনেকেই হয়তো বার্তাটি পেয়েছেন, আবার কারও বার্তা স্প্যাম ফোল্ডারে চলে গেছে কিংবা বার্তা গ্রহণের সুযোগ বন্ধ থাকায় পাঠানো সম্ভব হয়নি।

নাহিদ ইসলাম বলেন, ইচ্ছা থাকলেও দেশের সব বিপ্লবীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা সম্ভব নয়। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, যাঁরা বার্তা পাননি, তাঁরা যেন মনে না করেন যে তাঁদের ভুলে যাওয়া হয়েছে। জুলাইয়ের পর অনেক স্বপ্ন এখনো পূরণ হয়নি স্বীকার করে তিনি বলেন, প্রচেষ্টার সীমাবদ্ধতা ছিল এবং বিভিন্ন বাধার কারণে অনেক কিছু অর্জন করা সম্ভব হয়নি। তবে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

নাহিদ ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, দেশ ও জাতির প্রয়োজনে মানুষ যেন আবারো সরব হন এবং জুলাইয়ের চেতনাকে ধরে রাখেন।

নাহিদের পাঠানো বার্তা পেয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এর স্ক্রিনশট প্রকাশ করে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি লাবিব মুহাম্মদও রয়েছেন। তিনি বার্তার স্ক্রিনশট প্রকাশ করে আবেগ প্রকাশ করেছেন।
সানা/আপ্র/৭/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট
১৫ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হতে দলীয় মনোনয়ন...

প্রমাণ হলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের
১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রমাণ হলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদেশে তার এক টাকাও বিনিয়োগের প্রমাণ ক...

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
১৫ সেপ্টেম্বর ২০২৬

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে যাচ্ছেন কোম্পানিটির ভাইস চেয়ার...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে